Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

পর্দার প্রেমের বাস্তব পরিণতি! বিয়ের সাজে একই ফ্রেমে ধরা পড়লেন রাহুল-রুকমা

পর্দার প্রেমের বাস্তব পরিণতি! বিয়ের সাজে একই ফ্রেমে ধরা পড়লেন রাহুল-রুকমা

কথায় আছে সব চরিত্র কাল্পনিক। কিন্তু সত্যিই কি সব চরিত্র কাল্পনিক? নুসরত শ্রাবন্তী ছাড়াও নেট পাড়ার গুঞ্জন, রাজা-মাম্পি নাকি চুটিয়ে প্রেম করছেন। শুধু প্রেম নয়, একেবারে বিয়ের পিঁড়িতে রাহুল-রুকমা। ইতিমধ্যেই নেটমাধ্যমে তাঁদের একটি ছবি ভাইরালও হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে নব বধূ রূপী মাম্পির পাশে তাঁর বর রাজা।

মুহূর্তের মধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়ায়। ‘দেশের মাটি’ ধারাবাহিকের রাজা-মাম্পির প্রেমের কেমিস্ট্রি দর্শকদের কাছে খুব প্রিয়। কিন্ত সেই বাস্তব জীবনে কী মাম্পি-রাজার সত্যি সত্যিই প্রেম রয়েছে? নেট পাড়ায় তাঁদের বিয়ের সাঁজে ছবি ভাইরাল হতেই নেটাগরিকদের মনে নতুন প্রশ্নের ঝড় উঠেছে।

না, এতক্ষণ যা ভাবছিলেন তা সত্যি নয়। ধারাবাহিকের রাজা-মাম্পির এক অনুরাগী তাঁদের বিয়ের ছবিটি নিজের প্রোফাইলে পোস্ট করেছিলেন। সেখানে উল্লেখ করে দিয়েছেন ‘এডিটেড ফটো’। সঙ্গে ক্যাপশনে আরও জুড়েছেন, কেস দেবেন না প্লিজ, কেউ ওদের বিয়ে দিচ্ছে না দেখে আমি ওদের বিয়েটা দিয়ে দিলাম। ওদের দু’জনকে এই সাজে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছি। এই দিনটার ওপেক্ষায় বসে আছি।

আরও পড়ুন: সাধের অনুষ্ঠানে সোনালী রঙের পোশাকে জ্বলজ্বল করছেন অনিতা হাসনান্দানি, দেখুন সেই বিশেষ ছবি

 

টলি পাড়ায় রাজা-মাম্পির জুটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে, বলা নেই কওয়া নেই। একেবারে ধরে বেঁধে রাজা-মাম্পিকে বিয়ের পিঁড়িয়ে বসিয়ে দিয়েছেন এক অনুরাগী। সেই অনুরাগীর ভাষায়, দুজনকে বিয়ে সাঁজে দেখতে ব্যাকুল হয়ে পড়েছিলেন তিনি। তাই এই কাণ্ড!

টেকনোলজিকে ব্যবহার করে ছবি তৈরি হয়েছে জেনেও অনুরাগীদের অধিকাংশই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। একজন নেটাগরিক সেই ছবিতে দেখে লিখেই বসলেন, এই দিনটা দেখার জন্য গ্রীষ্মের প্রখর রৌদ্রের চাতক পাখির মত অপেক্ষা করে বসে আছি। কেউ আবার লিখেছেন, ভাবলাম এটি হয়তো ধারাবাহিকে দেখাবে।

মধ্যা কথা রুকমা ও রাহুলের যে কেমিস্ট্রি টেলিভিশনের পর্দায় ফুটে উঠেছে, তা দেখে নেটাগরিকরা তাঁদের এই জুটিকে নিয়ে আশাবাদী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment