Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
12 July 2026

মহালয়ার দিন বৃষ্টি হবে? কী বলছে আবহাওয়া দফতর? 

মহালয়ার দিন বৃষ্টি হবে? কী বলছে আবহাওয়া দফতর? 

কয়েক দিন পরেই পুজো। বাংলায় কার্যত শুরু হয়ে গিয়েছে উৎসব। এই অবস্থায় রাজ্যবাসীকে বেশ কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমান কম থাকায়, অদ্রতাজনিত অস্বস্তিও কমবে। পুজোর মুখে বেশ কিছুটা স্বস্তিতেই কাটবে রাজ্যবাসীর। 

তুঙ্গে উঠেছে পুজোর কেনাকাটা। মাঝে টানা বৃষ্টির কারণে পুজোর বাজার কিছুটা মন্দা গিয়েছিল। তবে দিন কয়েক হল আকাশ পরিষ্কার। শরতের আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আকাশে বাতাসে পুজোর গন্ধ। হাওয়া অফিসের তরফেও জানানো হয়েছে, দক্ষিণবঙ্গ থেকে বর্ষার বিদায় পর্ব শুরু হয়েছে। তবে পুজোর ক’টা দিন আকাশের অবস্থা কেমন থাকবে তা এখনই বলা যাচ্ছে না। 

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। 

আরও পড়ুন: রাজ্যে অক্সিজেনের অভাব নেই, কোথাও কোথাও অসুবিধা হচ্ছে, বললেন মন্ত্রী পার্থ চ্যাটার্জি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal