Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
23 June 2026

১ ঘন্টা ধরে অসভ্যতা করেছে, হেরে গিয়েও লজ্জা নেই; বিধানসভায় পদ্ম-বিক্ষোভ প্রসঙ্গে তোপ মুখ্যমন্ত্রীর 

১ ঘন্টা ধরে অসভ্যতা করেছে, হেরে গিয়েও লজ্জা নেই; বিধানসভায় পদ্ম-বিক্ষোভ প্রসঙ্গে তোপ মুখ্যমন্ত্রীর 

বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপি বিধায়কের বিক্ষোভের জেরে কার্যত উত্তাল হয়ে ওঠে বিধানসভা কক্ষে। এই আবহে রাজ্যপালের ভাষণ শেষে বিধানসভা থেকে বেরিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, এরকমটা আগে দেখিনি। বিজেপি গণতন্ত্র মানে না। ওরা এক ঘন্টা ধরে অসভ্যতা করেছে। হেরে গেলেও বিজেপির কোনও লজ্জা নেই। 

এখানেই না থেমে মমতা আরও বলেন, রাজ্যপাল ভাষণ না দিয়ে উঠে যাচ্ছিলেন। তৃণমূল বিধায়করা ওনাকে বার বার অনুরোধ করেছে। আমি নিজে হাত জোড় করে অনুরোধ করি ভাষণ শেষ করার জন্য। রাজ্যপাল আমাদের অনুরোধ রেখেছেন ওনাকে ধন্যবাদ। এদিন অধিবেশন শেষে মুখ্যমন্ত্রী রাজভবনেও যান রাজ্যপালকে ধন্যবাদ জানাতে।  

সোমবার বিধানসভার শুরু থেকেই রাজ্যপালের ভাষণের বক্তব্যের বিষয় নিয়ে বিরোধিতা জানিয়ে বিক্ষোভ শুরু করেন পদ্ম বিধায়করা। তাঁদের বিক্ষোভের জেরে রাজ্যপাল ভাষণ না পড়েই বেরিয়ে যেতে চান। পরে স্পিকার এবং মুখ্যমন্ত্রীর অনুরোধ তিনি ভাষণের দু’লাইন পাঠ করেন। 

আরও পড়ুন: এবার থেকে ড্রাইভিং লাইসেন্স জমা রাখতে পারবে না পুলিশ; কড়া নির্দেশ হাইকোর্টের 

এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা সহ শাসক দলের একাধিক মহিলা বিধায়ক রাজ্যপালকে হেনস্থা করেছেন। অধিবেশন শেষে এই ঘটনার প্রতিবাদে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করেন বিজেপি বিধায়কেরা। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal