Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

কেষ্টকে আটকে রেখেছে যাতে তৃণমূল করতে না পারে; অনুব্রতর গ্রেফতারি নিয়ে কেন্দ্রকে তুলোধনা মমতার 

কেষ্টকে আটকে রেখেছে যাতে তৃণমূল করতে না পারে; অনুব্রতর গ্রেফতারি নিয়ে কেন্দ্রকে তুলোধনা মমতার 

পঞ্চায়েত ভোটের প্রচারে বীরভূমের জনসভা থেকে ফের একবার অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে কেন্দ্রকে তুলোধনা করলেন তৃণমূল নেত্রী। কেন্দ্রের বিরুদ্ধে তাঁর সাফ অভিযোগ, যাতে পঞ্চায়েত ভোটে অনুব্রত মণ্ডল থাকতে না পারে সে কারণেই তাঁকে আটকে রাখা হয়েছে।

সোমবার দুবরাজপুরের সভা থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, দোষ প্রমাণ করতে পারছে না। কেষ্টকে শুধু আটকে রেখেছে যাতে ও তৃণমূল করতে না পারে। পঞ্চায়েত থাকতে না পারে। এদিন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলেরও পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিম। তাঁর কথায়, কেষ্টর নামে বলা হচ্ছে। ওঁর মেয়েকে পর্যন্ত আটকে রেখেছে! দোষ করলে আদালতে প্রমাণ করুক। কিন্তু তা পারছে না।

পায়ে চোটের কারণে এদিন সভা মঞ্চে উপস্থিত থাকতে পারেননি মমতা ব্যানার্জি। ফোনের মাধ্যমেই বক্তব্য রাখেন। আর তাতেই এদিন ফের একবার অনুব্রত মণ্ডলের পাশে থাকার বার্তা দেন তিনি।

আরও পড়ুন: ফের মানবিক ভূমিকায় থানার ওসি, নিজের টাকায় হাসপাতালের রোগীদের দিলেন খাবার, মন কাড়লেন নেটাগরিকদের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal