Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
25 July 2026

দার্জিলিংয়ের সমস্যা সমাধানে মধ‍্যস্থতাকারী নিয়োগের বিরোধিতা করে ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

দার্জিলিংয়ের সমস্যা সমাধানে মধ‍্যস্থতাকারী নিয়োগের বিরোধিতা করে ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

গোর্খাল্যান্ড ইস্যুতে দার্জিলিং বিতর্কের সমাধানে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংকে ‘মধ্যস্থতাকারী’ হিসেবে পাহাড়ে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার।
এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কয়েকদিন আগে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মধ‍্যে ‘মধ্যস্থতাকারী’ হিসেবে প্রাক্তন এই পুলিশ কর্তাকে কাজ শুরুর নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। এতেই চূড়ান্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কেন্দ্রের এই একতরফা পদক্ষেপের তীব্র বিরোধিতা করে সোমবার ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। এই পদক্ষেপকে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী বলেও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজনৈতিক উদ্দ্যেশ্যে পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে রাজ্যের আপত্তি উপেক্ষা করে কেন্দ্র এই পদক্ষেপ নিয়েছে। যা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী কাজ বলেও তোপ দেগেছেন মমতা।

আরও পড়ুন: পাইপ লাইন দিয়ে ‘দুয়ারে’ পৌঁছে যাবে রান্নার গ্যাস; উদ্যোগে রাজ্য সরকার 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal