স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশ জুড়ে সাজো সাজো রব। সেজে উঠেছে কলকাতাও। ঐতিহ্য মেনে রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন সকাল ১০ টা নাগাদ মুখ্যমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। এর পর রেড রোডে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। কুচকাওয়াজ শুরুর আগে রাজ্যের ১১ জন পুলিশ আধিকারিককে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদক প্রদান করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: চতুর্থ দফায় হুগলির ১০ আসনে ভোট, ২০১৬ আর ‘১৯ এর ভোটে কী ফলাফল ছিল?
এদিন সকালে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ট্যুইটে দেশবাসীকে শুভেচ্ছা জানান তৃণমূলনেত্রী। ট্যুইটে তিনি লেখেন, স্বাধীনতার ৭৫ বছর! আজ আমরা আমাদের বীর স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই,। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ট্যুইটে আরও লেখেন, ভারতবাসীকে অবশ্যই দেশের ঐতিহ্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নাগরিক অধিকারের মর্যাদাকে অক্ষত রাখতে হবে।