Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 July 2026

ছররা চালিয়ে নিজের লোককে মেরে ফেলছ শুধু পাবলিসিটির জন্য! রানিগঞ্জ থেকে বিজেপিকে আক্রমণ মমতার

পুলিশ ওইরকম বন্দুক ব্যবহারই করে না

ছররা চালিয়ে নিজের লোককে মেরে ফেলছ শুধু পাবলিসিটির জন্য! রানিগঞ্জ থেকে বিজেপিকে আক্রমণ মমতার

সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযানে প্রাণ গিয়েছে গাজলডোবার উলেন রায়ের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বললেন, মিছিলে লোক নেই, ছররা দিয়ে তুমি নিজের লোককে মেরে ফেলছ ভাই, শুধু একটু পাবলিসিটি পাবে বলে! জানালেন, পুলিশ ওইরকম বন্দুক ব্যবহার করে না। 

বিজেপির উত্তরকন্যা অভিযানের পর পেরিয়ে গিয়েছে একদিন। কিন্তু অভিযান ঘিরে চাপানউতোর এখনও অব্যাহত। এই প্রেক্ষিতে এবার মুখ খুললেন মমতা ব্যানার্জি। মঙ্গলবার রানিগঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি নিজে মিছিল করে নিজের লোকেই মারে। তারপর পাবলিসিটির জন্য দৌড়য়। মমতা ব্যানার্জির দাবি, বিজেপি ঝড়ের বেগে মিথ্যে কথা বলে। এটাই ওদের আসল অস্ত্র। তাই বিজেপিকে মোকাবিলা করতে আমাদের হাতিয়ার ঝড়ের বেগে উন্নয়ন। 

বক্তৃতা শেষের আগে আবার একবার শিলিগুড়ির মিছিলের প্রসঙ্গ তোলেন মমতা। সরাসরি বিজেপিকে আক্রমণ করে তাঁর মন্তব্য, ছররা চালিয়ে নিজের লোককে মেরে ফেলছ ভাই, পাবলিসিটি করার জন্য, প্রোপাগান্ডা করার জন্য? পুলিশ ওইরকম বন্দুক ব্যবহারই করে না। তারপরই মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের কাছে কোনও খবর দেখানোর আগে তা ক্রসচেক করে নেওয়ার আবেদন রাখেন। বলেন, জানি আপনাদের অনেকের উপর চাপ আছে, তাও সত্যিটা দেখানো আপনাদের দায়িত্ব।

আরও পড়ুন: জল ধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে, অভিযোগ রাজ্যের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal