Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

অমিত শাহের পাল্টা বোলপুরে মমতার পদযাত্রা ২৯ ডিসেম্বর, ২ লক্ষ লোক হবে দাবি অনুব্রতর

অমিত শাহের পাল্টা পদযাত্রা মমতার

অমিত শাহের পাল্টা বোলপুরে মমতার পদযাত্রা ২৯ ডিসেম্বর, ২ লক্ষ লোক হবে দাবি অনুব্রতর

অমিত শাহের পাল্টা এবার বোলপুরে পদযাত্রা করবেন মমতা ব্যানার্জি। তৃণমূল সূত্রে খবর, ২৯ ডিসেম্বর বোলপুর শহরে বিশাল পদযাত্রা হবে। মুখ্যমন্ত্রী ২৮ ডিসেম্বর বোলপুর আসবেন।

অমিত শাহের রোড শোয় জনসমাগম নিয়ে চলছে চাপানউতোর। বিজেপির দাবি তাঁদের রোড শোতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। বাংলায় বদল সুনিশ্চিত। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর দাবি মমতার পদযাত্রায় ২ লক্ষ মানুষ আসবেন। 

সূত্রের খবর, ২৮ ডিসেম্বর বোলপুর পৌঁছে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বঙ্গধ্বনি কর্মসূচি পালিত হবে। ২৯ ডিসেম্বর রাজনৈতিক পদযাত্রা মমতার। অমিত শাহ যে রাস্তায় রোড শো করেছিলেন ঠিক সেই পথেই ২৯ ডিসেম্বর হাঁটবেন মমতা ব্যানার্জি। অনুব্রত মণ্ডলের দাবি, অমিত শাহের সভায় যা লোক হয়েছিল তাঁর তিন গুণ বেশি লোক হবে দিদির পদযাত্রায়।

আরও পড়ুন: বন্দে ভারতের ধাঁচে নতুন গেরুয়া ট্রেন, অমৃতভারত নিয়ে যা জানাল রেল 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal