Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
9 July 2026

আজই বাড়ি ফিরছেন মমতা, চিকিৎসকদের কাছে কালীঘাট ফেরার ইচ্ছেপ্রকাশ

আজই বাড়ি ফিরছেন মমতা, চিকিৎসকদের কাছে কালীঘাট ফেরার ইচ্ছেপ্রকাশ

আজই বাড়ি ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর, সকালেই মমতা চিকিৎসকদের কাছে বাড়ি ফেরার ইচ্ছেপ্রকাশ করেন। চিকিৎসকরা সবদিক দেখে সিদ্ধান্ত নিয়েছেন, মুখ্যমন্ত্রী বাড়ি ফিরে গেলেও তাঁর চিকিৎসা চালান সম্ভব। 

বাড়ি ফেরার মতো অবস্থায় আছেন মমতা ব্যানার্জি। আজ প্লাস্টার কেটে দেখা যায় ব্যথা ও ফোলা কমে গিয়েছে। তারপরই তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা চালানোর ব্যাপারে সবুজ সংকেত দেন মেডিকেল টিমের সদস্যরা। 

মুখ্যমন্ত্রী গতকালই ভিডিও বার্তায় জানিয়েছিলেন, তিনি ক’দিনেই স্বাভাবিক জীবনে ফিরবেন। শুক্রবার বাড়ি ফেরার খবরে উচ্ছ্বাস তৃণমূল শিবিরে। তবে চিকিৎসকরা জানিয়েছেন বাড়ি ফিরলেও কড়া বিধিনিষেধের মধ্যে থাকতে হবে মুখ্যমন্ত্রীকে।   

আরও পড়ুন: মহিলা ভোট টানতে তৃণমূলের ‘বঙ্গজননী বাহিনী’, হাওড়ায় ১২ ডিসেম্বর প্রথম সভা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal