এসআইআর ইস্যুতে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দু’দিন আগেই শনিবার মুখ্য নির্বাচন কমিশনারকে এসআইআর সংক্রান্ত বিষয়ে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার ফের কড়া ভাষায় চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শুনানিতে ভোটাররা বিভিন্ন ডকুমেন্ট জমা দিলেও তার কোনও রসিদ দেওয়া হচ্ছে না। অনেক ভোটার কাগজ জমা দিলেও তাদের নাম কাটা যাচ্ছে। ২০০২ সালের ভোটার তালিকা ডিজিটাইজড করতে গিয়েও ভুলভ্রান্তি হয়েছে। এআই দিয়ে ২০০২ সালের ভোটার তালিকার ইংরেজি অনুবাদ করা হয়েছে। যার ফলে অনেকের বাবা, মা, বয়স, সম্পর্ক, নামের বানান ভুল হয়েছে।
এর আগে তৃণমূলের এক প্রতিনিধি দলকে নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এ তাড়াহুড়োর অভিযোগ তুলেছিলেন তিনি। জানিয়েছিলেন এরপর খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাবেন।
আরও পড়ুন: রাজ্যপালের শেয়ার করা অনাবাসী ডাক্তারদের চিঠি নিয়ে তীব্র কটাক্ষ মহুয়া মৈত্রর, পাল্টা জবাব রাজভবন থেকে




