Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
16 July 2026

পাহাড়ে শিশুদের সঙ্গে গল্প, হাতে তুলে দিলেন উপহার, দেখুন মমতা ব্যানার্জির ভিডিও

পাহাড়ে শিশুদের সঙ্গে গল্প, হাতে তুলে দিলেন উপহার, দেখুন মমতা ব্যানার্জির ভিডিও

পাহাড়ে শিশুদের সঙ্গে সময় কাটালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার পাহাড়ি রাস্তায় হাঁটতে বেড়িয়ে তিনি জনসংযোগ করেন সাধারণ মানুষের সঙ্গে। একটি জায়গায় চেয়ারে টেবিল নিয়ে বসে থাকতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। শিশুদের সঙ্গে কথা বলার পর তিনি তাদের হাতে উপহার তুলে দেন তিনি। এই ভিডিও নিজেই ফেসবুকে পোস্ট করেন মমতা ব্যানার্জি।

তিনদিনেই পাহাড় সফরে বুধবার সকালেই তিনি পায়ে হেঁটে বেরিয়ে পড়েন কার্শিয়াংয়ের রাস্তায়। পায়ে হেঁটে মুখ্যমন্ত্রীর পাহাড়ি রাস্তায় ঘোরাঘুরিতে অনেকেই চমকে যান।একটি দোকান থেকে চা কিনে খেতে দেখা যায় তাঁকে। পাশে রাজ্যের আরেক মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গান ধরতে দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও।

আরও পড়ুন: পর্যটকেদের জন্য সুখবর, বছর শেষে তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং-এ 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal