Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
1 July 2026

মিটেছে দুর্গাপুজো, পুলিশ-প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর 

মিটেছে দুর্গাপুজো, পুলিশ-প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর 

সাড়ম্বরে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব। পুজোর ক’টা দিন নির্বিঘ্নেই কেটেছে কলকাতা সহ রাজ্যবাসীর। এত বড় একটি উৎসব সুষ্ঠভাবে পরিচালনার জন্য যাঁদের ভূমিকা অনস্বীকার্য, এবার তাঁদেরকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী, যেখানে পুলিশ প্রশাসন সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

এদিন নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, শান্তিপূর্ন আবহে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে পুজোর কটা দিন কেটেছে। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশকে আমি ধন্যবাদ জানাচ্ছি, পুজোর দিনগুলোতে নাগরিক এবং আয়োজকদের সহযোগিতা করার জন্য। দিনরাত তাঁরা যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। তাঁদের নজরদারির কারণে পুজোর ক’টা দিন নির্বিঘ্নে কেটেছে। আমার প্রতিটি সহকর্মীকে সালাম জানাই। 

একই সঙ্গে দমকল কর্মী, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী এবং পুজো পরিচালনার সঙ্গে যুক্ত অন্যান্যদেরও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন: সমাজে কে সচেতন, কে নন, করোনা নিয়ে কবিতা লিখে ‘দামী’ মানুষকে কটাক্ষ মমতা ব্যানার্জির

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal