Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
23 July 2026

বনগাঁয় জোড়া কর্মসূচি থেকে কার্যত ভোটের প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বনগাঁয় জোড়া কর্মসূচি থেকে কার্যত ভোটের প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এসআইআর এর তীব্র সমালোচনা করে মঙ্গলবার বনগাঁ থেকে কার্যত বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে জনসভা থেকে আক্রমণ করেন বিজেপিকে। পরে করেন পদযাত্রা। এদিন হেলিকপ্টারেই বনগাঁয় যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কপ্টারের বিমা সংক্রান্ত সমস্যা থাকায় শেষে গাড়িতেই বনগাঁয় যান তিনি।
সভায় বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, সরকারের একটা কপ্টার নেওয়া রয়েছে। কিন্ত ঠিক বের হওয়ার আগেই খবর এল হেলিকপ্টারটি যাবে না। নির্বাচন শুরুই হল না কিন্তু সংঘাত শুরু হয়ে গেল।
বিজেপিকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, আমার সঙ্গে খেলতে এসো না। আমার সঙ্গে খেলতে গেলে আমি যে খেলাটা খেলব তাতে তোমরা কিন্তু আমাকে ধরতেও পারবে না, ছুঁতেও পারবে না, নাগালও পাবে না।
মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন এসআইআর কেন তাড়াহুড়ো করে মাত্র ২ মাসে করা হচ্ছে?

আরও পড়ুন: ‘মনে হচ্ছে CBI-এর থেকে SIT ভালো’ বলছেন, হাইকোর্টের সেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal