দুর্যোগের মুখে হেলিকপ্টারের জরুরি অবতরণে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। সেই অবস্থায় এবার রাজ্যবাসীকে ট্যুইটে বার্তা দিলেন।
বৃহস্পতিবার একটি ট্যুইট করে মুখ্যমন্ত্রী বলেন, সকলে যে ভাবে আমার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আমার জন্য শুভ কামনা করেছেন, তাতে আমি গভীরভাবে মুগ্ধ। সেবক এয়ারবেসে জরুরি অবতরণের সময় চোট পাই। মেডিক্যাল টিমের চেষ্টায় আমি সুস্থ হয়ে উঠছি, বাড়িতেই ফিজিও থেরাপি সেশন করছি।
I am deeply touched by everyone’s well wishes for my health.
আরও পড়ুন: WB Election 2021 Result LIVE: অভিনন্দন মমতা দিদি! মোদী জানালেন দিদিকে
I had a close call the day before yesterday when the helicopter made an emergency landing on Sevoke Airbase.
With Almighty’s benevolence and dedicated efforts of the medical team, I am recuperating and undergoing…
— Mamata Banerjee (@MamataOfficial) June 29, 2023
আরও পড়ুন: অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় ডোর টু ডোর যাবেন আশা কর্মীরা, শয্যা সংখ্যা বাড়ানো হল বিসি রায় হাসপাতালে
পঞ্চায়েত ভোটের প্রচারে জনসভা শেষে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরা যাওয়ার পথে দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সেই সময় কাছে সেবক এয়ারবেসে মুখ্যমন্ত্রীর কপ্টারে জরুরী অবতরণ করানো হয়। জরুরি অবতরণের সময় কোমরে ও হাতে চোট পান মুখ্যমন্ত্রী। এরপর বিশেষ বিমানে তাঁকে কলকাতায় আনা হয়। এসএসকেএম প্রাথমিক চিকিৎসার পর এখন বাড়িতেই চিকিৎসাধী রয়েছেন মুখ্যমন্ত্রী।




