Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

পবিত্র ইদে রিজওয়ানুর রহমানের বাড়িতে গেলেন মমতা ব্যানার্জি , সঙ্গে ছিলেন অভিষেক ব্যানার্জি

পবিত্র ইদে রিজওয়ানুর রহমানের বাড়িতে গেলেন মমতা ব্যানার্জি , সঙ্গে ছিলেন অভিষেক ব্যানার্জি

শনিবার পবিত্র ইদ। ইদের দিন রিজওয়ানু রহমানের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রিজওয়ানু দাদা রুকবানু বর্তমানে চাপড়ার তৃণমূল বিধায়ক।

এদিন সকালেই ফেসবুক পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর রেড রোডে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানান তিনি। রোডে দাঁড়িয়ে দেশকে ভাগ হতে না দেওয়ার হুঁশিয়ারি দেন। একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। এরপর অভিষেক ব্যানার্জিকে সঙ্গে নিয়েই পার্ক সার্কাসের লাল মসজিদে যান মুখ্যমন্ত্রী।

 

আরও পড়ুন: বইমেলায় প্রকাশিত কলকাতা পুরসভার বিশেষ পত্রিকা ‘পুরশ্রী’

এরপর সেখান থেকে সোজা চলে যান রিজওয়ানুর রহমানের বাড়িতে। সেখানে গিয়ে রিজওয়ানুর ছবিতে মালা দেন তিনি। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। ছবিতে দেখা যায় তাতে দেখা যায় রিজওয়ানুরের বৃদ্ধা মায়ের পাশে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর পাশে বসে পরিবারের অন্য সদস্যরা।

 

উল্লেখ্য, ২০০৭ সালে রিজওয়ানের মৃত্যুতে উত্তাল হয়েছিল বাংলা। বর্তমানে রিজওয়ানুরের দাদা রুকবানুর চাপড়ার তৃণমূল বিধায়ক। গতবারেও অভিষেক ব্যানার্জি কে সঙ্গী করে রিজওয়ানুরের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আরও পড়ুন: শহরে ভ্যাপসা গরম, আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal