তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মুখ্যমন্ত্রীর জন্য তৈরী নয় সদস্যের মেডিক্যাল টিম বৃহস্পতিবার জানায় একথা। আজকে সকালেও মমতার বেশ কিছু টেস্ট হয়েছে।
আরও পড়ুন: শেষ হল দুয়ারে সরকার শিবির, ১ কোটির বেশি মানুষ হাজির ক্যাম্পে
বৃহস্পতিবার দুপুরে ডাক্তাররা জানান তাঁর বাঁ পায়ে প্রচন্ড ব্যথা। রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনও করা হয়েছে মুখ্যমন্ত্রীর। আবার তা করা হবে। পাশাপাশি ডাক্তারবাবুরা জানান, মুখ্যমন্ত্রীর শরীরে সোডিয়ামের মাত্রা বেশ কম। ডাক্তাররা এই বিষয়টি দেখছেন। বাকি টেস্ট এদিন বিকেলে হবে বলে জানিয়েছে মেডিক্যাল টিম।




