Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
20 July 2026

‘শহিদ’ পরিবার নিয়ে রাজনীতির অভিযোগ, মোদীর শপথ অনুষ্ঠানে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, নৈহাটিতে ঘরছাড়াদের ফেরানোর কর্মসূচি

বৃহস্পতিবার নৈহাটিতে রাজনৈতিক কর্মসূচিতে মুখ্যমন্ত্রী

‘শহিদ’ পরিবার নিয়ে রাজনীতির অভিযোগ, মোদীর শপথ অনুষ্ঠানে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, নৈহাটিতে ঘরছাড়াদের ফেরানোর কর্মসূচি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ শে মে মোদীর শপথে যোগ দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিজেপির বিরুদ্ধে ‘শহিদ’ পরিবার নিয়ে রাজনীতির অভিযোগ তুলে সেই সিদ্ধান্ত বাতিল করলেন মুখ্যমন্ত্রী। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানিয়েছেন, সংবাদপত্রে তিনি দেখেছেন রাজ্যে বিজেপির খুন হওয়া পরিবারের ৫৪ জনকে শপথ অনুষ্ঠানে নিয়ে যাওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ রাজনীতি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এ রাজ্যে হিংসায় কোনও বিজেপি কর্মী খুন হননি। পারিবারিক বা কোনও ব্যক্তিগত কারণে কারও মৃত্যু হয়ে থাকতে পারে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে যেভাবে রাজনীতি করা হচ্ছে, তার প্রতিবাদেই তিনি এই অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মোদীর শপথে না গেলেও, বৃহস্পতিবার নৈহাটিতে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছেন মোদী। নৈহাটির ঘরছাড়া তৃণমূলিদের ফেরাতে সেখানে কর্মসূচি নেওয়া হয়েছে, তাতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: লন্ডনের উদ্দেশে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একাধিক কর্মসূচি রয়েছে তাঁর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal