Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

সমাজসেবামূলক কাজে মমতার ভূয়সী প্রশংসা, রোমের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্ৰী

সমাজসেবামূলক কাজে মমতার ভূয়সী প্রশংসা, রোমের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্ৰী

রোমে একটি আন্তর্জাতিক সম্মেলনে ডাক পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সমাজসেবায় অবদানের জন্য মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানিয়েছে রোমের একটি সমাজসেবামূলক সংগঠন।

অক্টোবর মাসের ৬ এবং ৭ তারিখে এই সম্মেলন হওয়ার কথা। এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে পোপ ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলকেও। আমন্ত্রণ জানানোর পাশাপাশি বিধানসভা নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানানো হয়েছে তৃণমূল নেত্রীকে। সংগঠনের সভাপতি আমন্ত্রপত্রে লিখেছেন, গত দশ বছর ধরে সামাজিক এবং শান্তির জন্য একটানা কাজ করে ভোটে জয়লাভ করার জন্য অভিনন্দন৷ গোটা বিশ্বের প্রায় পাঁচশো জন জনপ্রিয় রাজনৈতিক নেতা এবং ধর্মগুরুরা এই সম্মেলনে উপস্থিত থাকেন বলে সংগঠনের আমন্ত্রণ পত্রে জানানো হয়েছে।

১৯৮৭ সাল থেকেই বিশ্ব জুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে এই সংগঠন। গৃহহীন, অসুস্থ এবং গরিব মানুষের জন্যই কাজ করেন সংগঠনের কর্মীরা। আমন্ত্রণ পত্রে গরিব এবং গৃহহীন মানুষদের জন্য কাজ করার জন্য মমতা ব্যানার্জির প্রশংসা করেছে সংগঠন। এরআগে ২০১৬ সালে রোম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আরও পড়ুন: মমতা: এনপিআরের সওয়াল করেছিলাম, কিন্তু আইনে বদল হয়েছে জানার পরই রাজ্যে বন্ধ এনপিআর, প্রাণ থাকতে রাজ্যে ডিটেনশন সেন্টার নয়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal