১৫ দিন অন্তর অন্তর বৃহস্পতিবার আমি পিজিতে বসব। পিজি হসপিটালে যে কাজ হয় তা খতিয়ে দেখব। স্বাস্থ্যের সমস্যা খতিয়ে দেখব। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার বিকেলে আচমকাই এসএসকেএম হাসপাতালে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে তিনি জানান, স্বাস্থ্যভবনটা যেহেতু যেতে দূর হয়, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ১৫ দিন অন্তর ১০ থেকে ১২ জনকে নিয়ে আমি এখানে এসে বসব। তিনি বলেন, অনেক সময় অনেক হাসপাতালে সমস্যা থাকে। এখানে ৫ টা মেডিক্যাল কলেজ আছে। তা ছাড়াও স্বাস্থ্যের নানারকম ব্যাপার আছে। তাই স্বাস্থ্যসচিব আমার সঙ্গে থাকবে। কখনও মুখ্যসচিবকেও সঙ্গে নিয়ে আসব।
আরও পড়ুন: কলেজে অনলাইন ভর্তির জন্য অভিন্ন পোর্টাল চালু করল রাজ্য সরকার
তিনি আরও জানান, আমার উদ্দেশ্য হচ্ছে এখন শিল্প। আর শিল্পের ক্ষেত্রের বিনিয়োগ এবং কর্মসংস্থানের ব্যাপারে যা যা সমস্যা রয়েছে তা কথা বলতে একটা বোর্ড গড়েছি। এদিন সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে পায়ের ব্যাথা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই জায়গাটা এখনও ফুলে আছে। আমি গত সপ্তাহেই এমআরআই করেছিলাম।




