Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
9 July 2026

আর মাত্র কিছুক্ষণ, তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা

আর মাত্র কিছুক্ষণ, তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা

তৃতীয়বারের জন্য শপথ নেবেন মমতা ব্যানার্জি। ইতিমধ্যেই রাজভবনে পৌঁছেছেন তৃণমূল নেত্রী। অনুষ্ঠানে উপস্থিত আছেন তৃণমূল যুব সভাপতি অভিষেক ব্যানার্জি। রয়েছেন মুখ্যসচিব আলাপন ব্যানার্জি, ভোটকুশলী প্রশান্ত কিশোর, পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী ছাড়াও আরও অনেকে।

আরও পড়ুন: হাওড়া পুরভোট নিয়ে তুঙ্গে রাজ্য রাজভবন সংঘাত; প্রয়োজনে রাষ্ট্রপতির দ্বারস্থ হব, হুঁশিয়ারি ধনখড়ের 

আছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ১০.৪৫ মিনিটে কোভিড প্রটোকল মেনেই শপথ নিতে চলেছেন মমতা ব্যানার্জি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal