শুক্রবার এক ভয়ঙ্কর ঘটনা ঘটল আলিপুর চিড়িয়াখানায়। এনক্লোজার টপকে সিংহের খাঁচায় ঢুকে পরে এক ব্যক্তি। সিংহের আক্রমণে ডান কাঁধে এবং ডান পায়ে চোট। রয়েছে মাথাতেও আঘাত। গুরুতর জখম হয়ে আপাতত আহত ব্যক্তি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: মোহন ভাগবত: বৈদিক চর্চার অভাবেই বিশ্বে বাড়ছে যুদ্ধ-ধ্বংস, বেদ-বিজ্ঞানে বিরোধ নেই
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তি পটাশপুরের বাসিন্দা। নাম গৌতম গুছাইত। টিকিট কেটে সাধু বেশে চিড়িয়াখানায় ঢোকেন ওই ব্যক্তি। তারপরই ঘটে সেই দুর্ঘটনা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে, আলিপুর চিড়িয়াখানার কর্মকর্তা জানান, শুক্রবার সকালে এক ভবঘুরে চিড়িয়াখানায় ঢুকে পড়েন। বারবার বারন করা সত্ত্বেও চিড়িয়াখানার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ছিলেন। হঠাৎ করেই পাঁচিল টপকে সিংহের এনক্লোজার ঝাঁপ দেন। কিছু না বোঝার আগেই সিংহটি ওই ব্যক্তিকে টেনে ভিতরের দিকে নিয়ে যেতে শুরু করে। এই দৃশ্য দেখতে পায় চিড়িয়াখানার কয়েকজন রক্ষী। তারপর তারাই উদ্ধার করে ওই আহত ব্যক্তিকে।
