Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

‘নজর কে সামনে, জিগর কে পাস’ কুমার শানুর গানে সোনু নিগমের সাথে সুপার সিঙ্গারের মঞ্চে পা মেলালেন মানালি, সোনু নিগমের সাথে মঞ্চ মাতালেন সুপারহিট নায়িকা

‘নজর কে সামনে, জিগর কে পাস’ কুমার শানুর গানে সোনু নিগমের সাথে সুপার সিঙ্গারের মঞ্চে পা মেলালেন মানালি, সোনু নিগমের সাথে মঞ্চ মাতালেন সুপারহিট নায়িকা

বড়পর্দা হোক কিংবা ছোটপর্দা দুই জায়গাতেই পরিচিত মানালি দে। ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। পরবর্তীকালে একাধিক জনপ্রিয় হিট ধারাবাহিকের পাশাপাশি একাধিক জনপ্রিয় সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তবে দীর্ঘ বিরতির পর আবারো স্টার জলসার পর্দায় ‘ধূলোকণা’ ধারাবাহিকের মাধ্যমে ফিরেছেন অভিনেত্রী। সম্প্রতি ‘সুপার সিঙ্গার ৩’এর মঞ্চে কুমার শানু ও সোনু নিগমের সাথে কাটানো কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

‘সুপার সিঙ্গার ৩’ স্টার জলসার অন্যতম জনপ্রিয় গানের রিয়্যালিটি শো। সম্প্রতি এই শো’তে অতিথি হিসেবে এসেছিলেন ‘ধূলোকণা’ ধারাবাহিকের ফুলঝুরি অর্থাৎ মানালি দে। এবছর সুপার সিঙ্গারের বিচারক আসনে রয়েছেন কুমার শানু, কৌশিকী চক্রবর্তী, সোনু নিগন। এদিন এই শো’তে গিয়ে সুপার সিঙ্গারের মঞ্চে কুমার শানু ও সোনু নিগমের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটিয়েছেন অভিনেত্রী। কুমার শানু নিজে মঞ্চে উঠে এসে গান গেয়েছেন এবং সেই গানের তালে অভিনেত্রীর সাথে পা মিলিয়েছেন সোনু নিগম। সম্প্রতি সেই মুহূর্তের ছবি অভিনেত্রী নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন যা এই মুহূর্তে ভাইরাল।

স্টার জলসার পর্দায় ‘বউ কথা কও’ ধারাবাহিকের মাধ্যমেই টেলিভিশনের পর্দায় ডেবিউ ঘটেছিল অভিনেত্রীর। এই ধারাবাহিকে মৌরির চরিত্রে অভিনয় করে দর্শক মহলে এক বিপুল পরিচিতি অর্জন করেছিলেন অভিনেত্রী। এরপর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে গিয়েছেন তিনি। পরবর্তীকালে বড়পর্দায় ডেবিউ ঘটে তার। সেখানেও নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে নিজের জায়গা পাকা করে ফেলেন মানালি দে।

আরও পড়ুন: ‘সব দশকেই ও বাবা হয়েছে, এইবার আর নয়’, সাইফ কে আর সন্তানের জন্ম দিতে দেবে না কারিনা কাপুর, সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী নিজেই, মুখ খুললেন সুপারস্টার অভিনেত্রী

তবে চলতি বছরে স্টার জলসার পর্দায় ‘ধূলোকণা’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশন জগতে আবারো ফিরেছেন তিনি। এই ধারাবাহিকে লালন অর্থাৎ ইন্দ্রাশিষের বিপরীতে ফুলঝুরি চরিত্রে মানালি অভিনয় করছেন। ইতিমধ্যেই অনস্ক্রিন তাদের রসায়ন পছন্দ হয়েছে দর্শকদের। তবে সম্প্রতি অভিনেত্রী যে দুটি ছবি শেয়ার করেছেন সেই ছবি দেখে নেটিজেনদের পাশাপাশি অভিনেত্রীর ভক্তরাও সুপার সিঙ্গারের এই এপিসোড দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment