Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 June 2026

ক্রপ টপ এবং ট্রাউজার প্যান্ট এ সামনে এলো মন ফাগুনের পিহু, ইনস্টাগ্রামে ‘জেলেবি বেবি’ গানের মাধ্যমে অভিনেত্রী একেবারে অন্য লুকে ধরা দিলেন, তুমুল ভাইরাল ভিডিও

ক্রপ টপ এবং ট্রাউজার প্যান্ট এ সামনে এলো মন ফাগুনের পিহু, ইনস্টাগ্রামে ‘জেলেবি বেবি’ গানের মাধ্যমে অভিনেত্রী একেবারে অন্য লুকে ধরা দিলেন, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে টিক টক অ্যাপ টি ব্যান্ড হয়ে যাওয়ার পর থেকে ইনস্টাগ্রামের রিল ভিডিও চাহিদা বেড়েছে। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই ট্রেন্ডিং গানগুলিতে একের পর এক নাচের ভিডিও বানিয়েছেন। আর সেগুলোর মধ্যে থেকেই বেশিরভাগ ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ছে। অভিনেত্রী সৃজলা কে তো আমরা সকলেই চিনি। ধারাবাহিকে ‘মন ফাগুন’ এর মাধ্যমে এই অভিনেত্রী জনপ্রিয়তা পেয়েছেন। ধারাবাহিকের মূল চরিত্র পিহু র ভূমিকায় অভিনয় করতে দেখা যায় সৃজলা কে।

অভিনেত্রী হওয়ার পাশাপাশি সৃজলার অন্য একটি পরিচয় রয়েছে। তিনি একজন বেশ ভালো নৃত্যশিল্পী, নাচে পারদর্শী তিনি। অন্যান্য অভিনেত্রীদের মতো তিনিও ইনস্টাগ্রামের দারুন অ্যাক্টিভ। মাঝেমধ্যে ভিডিও, ছবি আপলোড করতে থাকেন।

বিভিন্ন ট্রেন্ডিং গানের সঙ্গে ভিডিও বানান তিনি, এবারও তার অন্যথা হলো না। সম্প্রতি তাঁর আরও একটি ভিডিও ভাইরাল হল। ক্রপ টপ ও ট্রাউজার প্যান্ট এ জেলেবি বেবি গানে নাচতে দেখা গিয়েছে তাকে। অসাধারণ স্টেপ এর মাধ্যমে তিনি ইনস্টাগ্রামে এই ভিডিওটি পোস্ট করেন।

আরও পড়ুন: প্রিয়াঙ্কা চোপড়াকে রাষ্ট্রসঙ্ঘের শান্তিদূতের পদ থেকে সরাতে পাকিস্তানের চিঠি, পরমাণু যুদ্ধের পক্ষে সওয়ালের অভিযোগ

ইন্ডাস্ট্রিতে আসার আগে তিনি মডেলিং করতেন। মডেলিং জগতে তার নাম রয়েছে। মূলত মডেলিং থেকেই তার ধারাবাহিকের সুযোগ আসে। তার প্রথম ধারাবাহিক স্টার জলসার মন ফাগুন যে ধারাবাহিক ইতিমধ্যে দর্শকের মন জয় করতে সক্ষম হয়েছে। নিজের প্রেমের সম্পর্ক নিয়েও বেশ খোলাখুলি সৃজলা। অপরাজিতা অপু ধারাবাহিকের দিপু অর্থাৎ অভিনেতার রোহন ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। তাদের প্রেম খোলাখুলি ছিল চিরকাল, কখনোই লুকানো ছিল না ছিল না। মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন এই টলিউড কাপল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment