Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
13 July 2026

তৃণমূলে যোগ মনোজ তিওয়ারি, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, জুনে মালিয়ার

তৃণমূলে যোগ মনোজ তিওয়ারি, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, জুনে মালিয়ার

ডানলপ ময়দানে মমতা ব্যানার্জির সভার শুরুতেই চমক। তৃণমূল নেত্রীর হাত ধরে দলে যোগ দিলেন একাধিক তারকা। তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি, অভিনেতা সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, পরিচালক রাজ চক্রবর্তী প্রমুখ। 

এদিন রাজ চক্রবর্তী বলেন, এতদিন দিদির ভক্ত ছিলাম। কিন্তু এখন দেখছি আর বাড়িতে বসে থাকার উপায় নেই। এগিয়ে আসতেই হতো। দিদি মাঠে নেমে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন বলে কৃতজ্ঞ। জুন মালিয়া বলেন, আমি রাজনীতি বুঝি না কেবল জানি মানুষের পাশে থাকতে চাই।  

এছাড়াও আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এদিন তৃণমূলে যোগ দিয়েছেন।

আরও পড়ুন: উত্তরবঙ্গ থেকে ফিরেই কালীপুজোর উদ্বোধন শুরু মুখ্যমন্ত্রীর, বৃহস্পতিবার চার পুজোর উদ্বোধন করবেন মমতা ব্যানার্জি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal