Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 June 2026

‘বুম্বাদাকে অনেকেই স্বার্থসিদ্ধির জন্য মুরগি বানিয়েছে’! প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার, ভাইরাল ভিডিও, বিস্ফোরক ইন্দ্রানী হালদার

‘বুম্বাদাকে অনেকেই স্বার্থসিদ্ধির জন্য মুরগি বানিয়েছে’! প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার, ভাইরাল ভিডিও, বিস্ফোরক ইন্দ্রানী হালদার

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জীর। এবং তারপর থেকেই নেটিজেনদের একটি বড় অংশের চক্ষুশূল হয়ে উঠেছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কারণ জি বাংলার ‘অপুর সংসার’ টকশোতে এসে অভিষেক চ্যাটার্জী জানিয়েছিলেন মূলত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের জন্যেই শেষ হয়ে গিয়েছিল তার বড় পর্দার কেরিয়ার।

এরপর মুখ খুলতে দেখা গিয়েছে আরও একাধিক টলিউডের জনপ্রিয় ব্যক্তিত্বকে। সকলেই একবাক্যে জানিয়েছিলেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনেকেরই কেরিয়ার অকালে শেষ করে দিয়েছেন। তবে এবার সকলের প্রিয় বুম্বাদার পাশে দাঁড়িয়ে মুখ খুলতে দেখা গেল টলিউড অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে। তিনি অতিথি হিসেবে এক সময় হাজির হয়েছিলেন ‘অপুর সংসার’ শোতে।

সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি জানিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অনেকেই নিজেদের সুবিধামতো ব্যবহার করেছে স্বার্থসিদ্ধির জন্য। পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ব্যবহার করে টলিউড থেকে অনেকেই অনেক প্রাপ্তি লাভ করেছে বলে জানিয়েছেন অভিনেত্রী। তবে তারপরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আর যোগ্য সম্মান টুকুও তারা দেয়নি বলেই অভিযোগ করতে দেখা গিয়েছে ইন্দ্রানী হালদারকে।

আরও পড়ুন: গোয়াল ঘরে পড়াশোনা করেই আজ হাইকোর্টের বিচারপতি রাজস্থানের এক দুধ বিক্রেতার কন্যা, কঠিন সময় পেরিয়ে হাইকোর্টের বিচারপতি হলেন দুধওয়ালার এই মেয়েটি, জানুন তার লড়াইয়ের গল্প

সকলের মতো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে মুখ না খুলে অভিনেত্রী জানিয়েছেন আজও প্রসেনজিৎ নিজের জায়গায় স্থির রয়েছেন। বলাই বাহুল্য অভিনেত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ানোয় অবাক হয়েছেন অনেকেই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story