ক্লাব ফুটবলে খেলা শুরু করলেন দিয়াগো মারাদোনার নাতি বেঞ্জামিন। দাদু ১০ নম্বর জার্সি গায়ে দিয়ে গোটা বিশ্ব মাতিয়ে দিয়েছিলেন। এবার মারাদোনার নাতি ৯ নম্বর জার্সি গায়ে দিয়ে অভিষেক ম্যাচ খেলতে নামলেন। টাইগ্রেস নাইনথ ডিভিশনের হয়ে খেলা শুরু করেছেন মারাদোনার নাতি বছর ১৪-র বেঞ্জামিন।
EN MARCHA LA HISTORIA: Benja Agüero debuta en la Novena de Tigre y justo vs. Independiente. ¿El detalle? Lo hace en el Predio de Villa Domínico, donde su papá comenzó a escribir la leyenda… pic.twitter.com/pCcybpcNWM
— SportsCenter (@SC_ESPN) March 18, 2023
আরও পড়ুন: কাতার বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে ইতিহাসে নাম নতুন পর্তুগিজ নায়ক গনসালো রামোসের
বেঞ্জামিনের বাবা আর্জেন্টিনার দলে খেলতেন। নাম সার্জিও আগুয়েরো। টাইগ্রেস নাইনথ ক্লাব ফুটবলে আগুয়েরোর অভিষেক হয়েছিল। আর সেই ক্লাবেই অভিষেক হল তাঁর ছেলে বেঞ্জামিনের। ইপিএলে তিনি খেলেছেন ম্যাঞ্চেস্টার সিটির হয়ে। মা জিয়ান্না মারাদোনার মেয়ে। ভিলা ডমিনিকো স্টেডিয়ামে ইন্ডিপেন্ডেড বিরুদ্ধে খেলতে নামেন মারাদোনার নাতি বেঞ্জামিন। কিন্তু সেও ম্যাচে ০-২ গোলে হেরে যান বেঞ্জামিনের ক্লাব। ওই ম্যাচের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন বেঞ্জামিনের মা জিয়ান্না। বেঞ্জামিনের বাবা হার্টের সমস্যার কারণে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন গত বছরই।




