Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 June 2026

সমরেশের মুখের ওপর ডিভোর্স পেপার ছুঁড়ে মারল সই! সামনে এল ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও, অপমানের জীবন থেকে বেরিয়ে এল সই

সমরেশের মুখের ওপর ডিভোর্স পেপার ছুঁড়ে মারল সই! সামনে এল ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও, অপমানের জীবন থেকে বেরিয়ে এল সই

যতদিন এগোচ্ছে চ্যানেলে চ্যানেলে ধারাবাহিকগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। কে টিআরপি তালিকায় কে কত বেশি পয়েন্ট নিয়ে এগিয়ে থাকবে কোন ধারাবাহিকগুলো সপ্তাহের সেরা দশের জায়গা করে নেবে সেই নিয়ে চলছে সর্বক্ষণ প্রতিদ্বন্দ্বীতা। যার ফলে দিনে দিনে বাড়ছে ধারাবাহিক গুলির চাহিদা। সন্ধ্যে হলে বাড়ির মা, ঠাকুরমারা বসে পড়ে তাদের পছন্দের ধারাবাহিক গুলি দেখার জন্য। আর বর্তমানে বেশিরভাগ ধারাবাহিক গুলি নারীকেন্দ্রিক হয়ে পড়ছে। নারীশক্তি তুলে ধরা হচ্ছে ধারাবাহিক গুলির মাধ্যমে।

আর দর্শকদের এই পছন্দের ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার ‘আয় তবে সহচরী’। এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ কয়েক বছর পর টেলিভিশনে ছোট পর্দায় ফিরেছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে এই ধারাবাহিকের সহচরী চরিত্রটি বেশ প্রিয় হয়ে উঠেছে, অনেকেই এর থেকে নানান ধরনের শিক্ষা নিচ্ছেন। এই ধারাবাহিকের মাধ্যমেই একজন মাঝবয়সী মহিলা কি করে নিজের জীবনে ঘুরে দাঁড়ায় নিজেকে নতুনভাবে গড়ে তোলে সেটাই দেখানো হচ্ছে। আর এটা হাজার হাজার মহিলার কাছে একটা ইনস্পিরেশন। এই ধারাবাহিক শেখায় বর্তমানেও মহিলারা নিজের স্বপ্নের জন্য লড়াই করতে পারে নিজেদের ইচ্ছে গুলো পূরণ করতে পারে। কি করে দেওয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাড়াতে হয় সেটাই শেখায় সহচরী।

এই ধারাবাহিকে প্রথমে দেখানো হয় একজন মাঝবয়সী গৃহবধু তার পড়াশোনার ইচ্ছেকে আবারও জাগিয়ে তোলে আর সকলের বিরুদ্ধে গিয়ে লুকিয়ে কলেজে ভর্তি হয়। কিন্তু পরে টিআরপি তালিকা টিআরপি রেটিং বাড়ানোর জন্য অন্যান্য ধারাবাহিক গুলির মত এই ধারাবাহিকের পরকীয়া নিয়ে আসা হয়। সহচরী স্বামী নামি কলেজে একজন প্রফেসর। সেই প্রসঙ্গে তার কলেজের ছাত্রীর সঙ্গে পরকীয়ার ঘটনা তুলে ধরা হয় এই ধারাবাহিকে। যার ফলে মাঝখানে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল এই ধারাবাহিকে। কিন্তু বর্তমানে আবারো ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরছে ধারাবাহিক।

আরও পড়ুন: বাবার মৃত্যুর খবর পেয়েও করেছিলেন শুটিং আজ তিনিই সকলের প্রিয় খলনায়িকা চড়ুই, পর্দায় ভিলেনের চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে খুবই হাসিখুশি মিষ্টি একজন মেয়ে জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা মিশ্র, অর্থাৎ ‘ধুলোকণা’ ধারাবাহিকের চড়ুই

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে সহচরী নিজের যোগ্যতায় এখন রেডিও স্টেশনে চাকরি পেয়েছে। সেখানে সে রেডিও জকির কাজ করছে এবং হাজার হাজার মেয়ের কাছে অনুপ্রেরণা হয়ে উঠছে। এর মধ্যেই সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে যে দিনের-পর-দিন দেবীনা এবং সমরেশের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে নিজের ছেলের বউ এবং বাবার কথায় সমরেশ কে ডিভোর্স দিতে রাজি হয় সহচরী এবং ডিভোর্স পেপার ছুড়ে মারে সমরেশের মুখের উপর। আর এই ভিডিও দেখে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শকমহলে। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন এই পর্ব দেখার জন্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment