Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
2 July 2026

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহত অনেকে

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহত অনেকে

রুবি হাসপাতালের পিছনে নরেন্দ্রপুর থানার অন্তর্গত নাজিরাবাদে বিধ্বংসী আগুন। রবিবার গভীর রাতে নাজিরাবাদের একটি ডেকরেটর্স গোডাউন এবং একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। একাধিক কর্মী আগুনে আটকে পড়েন।
সোমবার দুপুরে দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনেন। এই ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে খবর।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত তিনটে নাগাদ প্রথমে একটি ডেকোরেটরের গোডাউনে আগুন লাগে। তার পাশেই রয়েছে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার একটি গোডাউন। সেখান থেকে ছড়িয়ে পড়েছে আগুন। সে সময় কয়েকজন কর্মী গোডাউনের মধ্যে ছিলেন। বহু পরিবারের দাবি, সে সময় এক কর্মী ফোন করে জানান আগুনের খবর। তারপর ঘটনাস্থলে পৌঁছে যান উদ্বিগ্ন পরিবারের লোকজন।

আরও পড়ুন: ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে সব্যসাচী জায়াকে উপহার দিলেন মমতা ব্যানার্জি  

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal