Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
17 July 2026

মার্কিন মুলুকেও জারি মেসি ম্যাজিক; জোড়া গোল করলেন লিও 

মার্কিন মুলুকেও জারি মেসি ম্যাজিক; জোড়া গোল করলেন লিও 

প্রথম ম্যাচেই ফ্রি কিক থেকে গোল করে ইন্টার মিয়ামির ভক্তদের মন জয় করে নিয়েছিলেন লিওনেল মেসি। আমেরিকার মেজর সকার লিগে দ্বিতীয় ম্যাচেও দেখা গেল মেসি ম্যাজিক। লিও’র জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে পরাজিত করেছে মিয়ামি। 

এদিনের ম্যাচে মেসি যে শুধু নিজে গোল করেছেন তাই নয়, সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। মিয়ামির হয়ে প্রথম ম্যাচেও একটি দুর্দান্ত ফ্রি কিকে গোল উপহার দিয়েছিলেন লিও। দ্বিতীয় ম্যাচেও তাঁর ম্যাজিকের ধারাবাহিকতা বজায় থাকল। দ্বিতীয় ম্যাচে দুটি গোলের ক্ষেত্রেই সতীর্থ টেলরের অবদান রয়েছে। আবার এই টেলরকে দিয়েই ৪৪ মিনিটের মাথায় গোল করিয়েছেন মেসি। 

মার্কিন মুলুকে পা রাখার পর থেকেই মেসিকে নিয়ে তুঙ্গে উত্তেজনা সে দেশের ক্রীড়া প্রেমিকদের। মেসির খেলা দেখতে টিকিটের দামও আকাশ ছোঁয়া। এদিকে মরশুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন লিও। সব মিলিয়ে মার্কিন মুলুকে মেসির শুরুটা যে বেশ চমকপ্রদ হল তা একপ্রকার বলাই যায়। 

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ এবার উইম্বলডনে, নিষিদ্ধ রাশিয়ান খেলোয়াড়রা, ক্ষুব্ধ নাদাল, জোকোভিচ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports