Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

ইন্টার মিয়ামিতে কত পারিশ্রমিক পাবেন মেসি? টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে

ইন্টার মিয়ামিতে কত পারিশ্রমিক পাবেন মেসি? টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে

দুয়ারে ছিল সৌদির ক্লাবের প্রাইভেট জেট। সেই সঙ্গে আকাশ ছোঁয়া পারিশ্রমিকের প্রস্তাব। পুরোনো ক্লাব বার্সেলোনাও ফিরে পেতে চেয়েছিল তাঁকে। তবে দুই ক্লাবকে প্রত্যাখ্যান করে আমেরিকায় উড়ে গিয়েছেন মেসি। যোগ দিচ্ছেন মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে। কিন্তু নতুন ক্লাবে মেসির পারিশ্রমিক কত জানেন? 

আমেরিকার কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, মেসির সঙ্গে মিয়ামির চুক্তি হতে পারে তিনটি মরশুমের জন্য। এবং প্রতি মরশুমের জন্য মেসি পারিশ্রমিক পাবেন ৪৪৫ কোটি টাকা। অর্থাৎ তিনটি মরশুমের জন্য মেসির বেতন হবে প্রায় ১৫০০ কোটি টাকা। 

তবে সংবাদ সংস্থা সূত্রে খবর, ইন্টার মিয়ামির সঙ্গে আর্জেন্টিনার অধিনায়কের চুক্তি এখনও ১০০% সম্পুর্ন হয়নি। মেসির তরফে কিছু শর্ত দেওয়া হয়েছে ক্লাব কর্তাদের। সেগুলো নিয়ে মায়ামিও ভাবনা চিন্তা করছে। 

আরও পড়ুন: Rohit Sharma: ২০২৭ বিশ্বকাপের আগেই ‘অগ্নিপরীক্ষা’, ফিটনেস ও ফর্ম নিয়ে প্রশ্নের মুখে হিটম্যান

৩০ জুন পিএসজি’র সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির। জানা গিয়েছে, এরপর তিনি ১ জুলাই ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন। এবং ২১ জুলাই মিয়ামির জার্সিতে মাঠে দেখা যাবে লিওকে। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports