Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 July 2026

শনিবারের পর সোমবারও ফের মেট্রো বিভ্রাট, সমস্যায় যাত্রীরা

শনিবারের পর সোমবারও ফের মেট্রো বিভ্রাট, সমস্যায় যাত্রীরা

সোমবার ফের বিপর্যস্ত কলকাতার মেট্রো পরিষেবা। লাইনে জল জমে যাওয়ায় সোমবার সকালে ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত রুটে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা।
দুর্ভোগ আরও বাড়ে বেলগাছিয়া মেট্রো স্টেশনে এক ব্যক্তির ঝাঁপ দেওয়ার ঘটনায়। সপ্তাহের প্রথম দিনে কাজে বেরিয়ে হয়রানির শিকার হন অফিস যাত্রীরা।
মেট্রো বিভ্রাটে উত্তর ও মধ্য কলকাতার বহু স্কুলের পড়ুয়া স্কুল পৌঁছাতে পারেনি বলে জানা গিয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তির জেরে মেট্রোর রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠে গেল।
বৃষ্টির ফলে গত শনিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটের নেতাজি ভবন স্টেশনের কেন্দ্রীয় নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল। যার জেরে বিকেলে প্রায় দেড় ঘণ্টা মহানায়ক উত্তমকুমার স্টেশনে থেকে ময়দান পর্যন্ত বন্ধ থাকে পরিষেবা। তিন দিনের মাথায় ফের ঘটল বিপত্তি। সেন্ট্রাল স্টেশনের টানেলে জল জমে যায় সোমবার সকালে। যার জেরে সকাল ৮টা ৫৫ থেকে পরিষেবা আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal