Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
10 July 2026

সেরা জায়গায়, সেরা মানুষের হাতে! সন্তান চিকুকে নিয়ে কি বললেন মিমি?

সেরা জায়গায়, সেরা মানুষের হাতে! সন্তান চিকুকে নিয়ে কি বললেন মিমি?

চিকু অসুস্থ। ক্যানসার ক্রমশ ছড়াচ্ছে তার শরীরে। গত ২৮ ফেব্রুয়ারি নেটদুনিয়ায় অভিনেত্রী মিমি চক্রবর্তী সে কথা জানিয়েছিল। চিকুকে সুস্থ করতে চেন্নাইতে পাঠিয়েছিলেন তিনি। সন্তানসহ পোষ্যের আরোগ্য কামনা করতে একাধিকবার চিকুকে নিয়ে টুইটও করেছেন। বুধবার ফের চিকুকে নিয়ে একটি নতুন পোস্ট সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর।

মিমির চারপেয়ে সন্তান এখন অনেকটা সুস্থ। সে কথা জানাতেই টুইট করে তিনি লিখলেন, “সেরা মানুষের হাত এবং সেরা জায়গা। তামিলনাড়ু ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি (TANUVAS) এর ডিরেক্টর Dr. S Balasubramanian এবং তার টিম আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমার সন্তানসম পোষ্যকে শান্ত রাখার চেষ্টা করেছেন। আমি এতে ঘোড়া আশাবাদী।” বেশ কিছুদিন ধরেই চিকুকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিয়ে কাটছিল অভিনেত্রী মিমির। এই মুহূর্তে চিকু তাঁর কাছে নেই। কিন্তু চিকুর জন্য চেন্নাইতে বেস্ট মেডিকেল টিম পেয়ে স্বস্তির বোধ করছেন।

চিকুর এই সঙ্কটজনক পরিস্থিতিতে মিমির পাশে দাঁড়িয়েছেন টলিউড মহলের বন্ধু রাজ চক্রবর্তী। এছাড়াও অঙ্কুশ এবং ওয়েন্দ্রিলা ও সুস্থতা কামনা করেছেন।

আরও পড়ুন: স্ত্রীকে বাঁচাতে গিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সঞ্জয়, এত বড়লোক হয়েও চিকিৎসার টাকা নেই, ট্রোলের বন্যা নেটপাড়ায়! ‘সর্বজয়া’ ধারাবাহিকে এলো নতুন টুইস্ট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment