Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

‘রসগোল্লার মতো দেখতে’! ৬ মাসে পা দিলো শ্রেয়া ঘোষালের ছেলে দেবযান! আশীর্বাদ নিতে অনুরাগীদের সামনে ছেলের প্রথম ছবি শেয়ার করলেন শ্রেয়া, ভাইরাল ছবি

‘রসগোল্লার মতো দেখতে’! ৬ মাসে পা দিলো শ্রেয়া ঘোষালের ছেলে দেবযান! আশীর্বাদ নিতে অনুরাগীদের সামনে ছেলের প্রথম ছবি শেয়ার করলেন শ্রেয়া, ভাইরাল ছবি

চলতি বছরের মে মাসে মা হয়েছেন শ্রেয়া ঘোষাল। বলিউড-টলিউড খ্যাত গায়িকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় গায়িকা তিনি। ছেলে দেবিয়ানের ছয় মাসের জন্মদিনে তার প্রথম ছবি নিজের সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করলেন শ্রেয়া ঘোষাল। যা শেয়ার করার সাথে সাথেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। অবশেষে গায়িকার অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটলো। ছয় মাস পর দেবিয়ানের মুখ দেখতে পেলেন তারা।

এতদিন নিজের ছেলের মুখ সোশ্যাল মিডিয়ায় দেখাতে নারাজ ছিলেন গায়িকা। অবশেষে সমস্ত নেটিজেনদের অভিমান ভেঙে দিলেন এদিন। মিষ্টি দেবিয়ান একগাল হাসি নিয়ে প্রথমবারের জন্য দেখা দিলেন নেটদুনিয়ায়। তার সাথে ছিলেন তার মা শ্রেয়া ঘোষালও। ছবি দেখেই বোঝা যাচ্ছে, এক রাত্তির আনন্দে খুশি শ্রেয়াও। এর আগে ছেলের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে এই প্রথম তার মুখ দেখালেন সকলকে, যাতে খুশি গায়িকার অনুরাগীদের পাশাপাশি সমস্ত নেটিজেনরাও।

এদিন এই ছবির ক্যাপশনে ছোট্ট দেবিয়ানের হয়ে শ্রেয়া ঘোষাল লিখেছেন, “সকলকে হাই। আমি দেবিয়ান, আজ আমার ৬ মাস বয়স হল। এখন আমি ব‍্যস্ত আছি চারপাশের জগৎটাকে চিনতে, প্রিয় গান শুনতে, অনেকরকম কার্টুন দেওয়া বই পড়তে, বোকা বোকা জোকস শুনে জোরে হেসে উঠতে, আর মায়ের সঙ্গে গভীর আলোচনা করতে। মা আমায় ঠিক বুঝতে পারে। সবাইকে অনেক ধন‍্যবাদ আমাকে ভালবাসা ও আশীর্বাদ পাঠানোর জন‍্য।”

আরও পড়ুন: এক সময় মুম্বাইয়ের কাজের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন তিনি, এখন আক্ষেপের সুর শনের গলায়

এই পোস্ট শেয়ার হওয়ার পর থেকেই কমেন্ট বক্সে ভিড় জমিয়েছে একাধিক মন্তব্য। এই ছবি দেখে শুভেচ্ছা জানিয়েছেন, মন্দিরা বেদী, সোফি চৌধুরী, মিথিলা পালকার, হর্ষদীপ কাউর, কৌশিকী চক্রবর্তী, সুনিধি চৌহান, শক্তি মোহান, সেলিম মার্চেন্টের মত তারকারা। নেটিজেনদের মধ্যে কেউ কেউ তাকে ‘রসগোল্লা’ বলেও সম্মোধন করেছেন। বলাই বাহুল্য, এই ছবি দেখে বেজায় খুশি সকলে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment