Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
19 July 2026

সলমনকে ঘুষি মারতে দৌড়ে এলেন আয়ূষ, এরপর? দেখুন সেই ভিডিও

সলমনকে ঘুষি মারতে দৌড়ে এলেন আয়ূষ, এরপর? দেখুন সেই ভিডিও

প্রকাশ্যে সালমানকে ঘুষি মারতে ছুটে এলেন অর্পিতার স্বামী আয়ূষ শর্মা। বোনের স্বামী বলে তো আর চুপ করে মার খাওয়া যায় না? পালটা হাত আটকে দিলেন ভাইজানও….তারপর? ভাবছেন যেই পরিবারে এতো সুখ শান্তি তাঁদের মধ্যেও এতো অশান্তি? না না পুরো ঘটনাটাই ছবির দৃশ্য।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সলমন খানের প্রযোজনা সংস্থা এসকেএফের নতুন ছবির টিজার। ছবির নাম “অন্তিম”। একজন শিখ পুলিস অফিসারের ভূমিকায় দেখা মিলবে সলমন খানের এবং ভগ্নিপোত আয়ূষ শর্মাকে দেখা যাবে এক কুখ্যাত গ্যাংস্টার এর চরিত্রে। ছবিতে ধনঞ্জয় নামের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন আয়ুষ।

আরও পড়ুন: অভিনয়ের পাশাপাশি রয়েছে দুর্দান্ত গানের গলা! অভিনয় জীবনের নিজের প্রথম ছবির গান মঞ্চে গেয়ে নেটিজেনদের থেকে প্রশংসা পেলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, ভাইরাল ভিডিও

সলমন খানের চরিত্রের নাম সুরজিৎ সিং গিল। এছাড়াও এই ছবিতে সলমন ও আয়ুষ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে নিকিতিন ধীর ও হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাকওয়ানাকে। ইতিমধ্যে জোরকদমে চলছে ছবির শ্যুটিং কিন্তু ঠিক করে সব এগোলে আগামী বছরই এই ছবি মুক্তি পাবে। পরিচালক মহেশ মঞ্জরেকর মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’-এর অনুপ্রেরণায় তৈরি করতে চলেছে এই ছবি। যেই ছবির টিজার দেখে এরই মধ্যে বেশ উচ্ছ্বসিত সালমানের অনুগামীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment