Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
17 June 2026

‘৮৬ বছর বয়সে এসেও এখনো তরুণী রয়েছেন ‘জন্মভূমির’ পিসিমা অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায়’! একটুও যেন বদলাননি প্রবীণ অভিনেত্রী, মুখের হাসি দেখে আপনার মন ভালো হবে নিমেষে

‘৮৬ বছর বয়সে এসেও এখনো তরুণী রয়েছেন ‘জন্মভূমির’ পিসিমা অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায়’! একটুও যেন বদলাননি প্রবীণ অভিনেত্রী, মুখের হাসি দেখে আপনার মন ভালো হবে নিমেষে

টলিউডের অন্যতম প্রবীণ এবং অভিজ্ঞ অভিনেত্রী হলেন মিতা চট্টোপাধ্যায়। ছোটপর্দার একাধিক ধারাবাহিকে ঠাকুমার চরিত্রে দেখতে পাওয়া গিয়েছে তাকে। তবে শুরুটা হয়েছিল জনপ্রিয় ‘জন্মভূমি’ ধারাবাহিক দিয়ে। এবার জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে নিজের কাজের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায়কে।

প্রসঙ্গত এদিন কথাসূত্র তিনি জানিয়েছেন ১৯৪৪ থেকে নিয়মিত টলিউডে কাজ করা শুরু করেছিলেন তিনি। এ ব্যাপারে বাড়ির লোক থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী সকলেই তাকে সমর্থন করেছিল বলে জানিয়েছেন অভিনেত্রী। বর্তমানে তার বয়স হয়েছে ৮৬ বছর।

তবে এখনো চুটিয়ে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন এনসিসি করতেন তিনি এক সময়, পাশাপাশি দীর্ঘদিন নাচ চালিয়ে গেছেন। তবে বর্তমানে বয়স জনিত কারনে আর নাচতে না পারলেও শরীর ও মনের দিক থেকে এখনো তরুণী রয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘প্রসেনজিৎ-তাপস পাল একসঙ্গে হয়ে আমাকে ঘর থেকে বার করে দিতেন’! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অঞ্জন চৌধুরীর কন্যা, মুখ খুললেন অভিনেত্রী চুমকি চৌধুরী

অভিনেত্রী জানিয়েছেন শরীর সুস্থ রাখার জন্য আলাদা করে বিশেষ কিছু করতে হয় না তাকে বরং সবকিছুই খান তিনি। তবে নিজের দাঁতের ব্যাপারে মজা করে তাকে বলতে শোনা গিয়েছে যে তার উত্তর এবং দক্ষিণ দুটো দিকই খোলা। এদিন ‘দিদি নাম্বার ওয়ান’ এর মঞ্চে প্রিয় অভিনেত্রীকে দেখে যারপরনাই খুশি হয়েছেন নেটিজেনরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story