Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
26 June 2026

‘তোর্সার গায়ে নকল আরশোলা’! কালরাত্রিতে মিঠাইয়ের দুস্টুমিতে জব্দ ট্যাসবুড়ি, সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত অনুগামীরা, তুমুল ভাইরাল ভিডিও

‘তোর্সার গায়ে নকল আরশোলা’! কালরাত্রিতে মিঠাইয়ের দুস্টুমিতে জব্দ ট্যাসবুড়ি, সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত অনুগামীরা, তুমুল ভাইরাল ভিডিও

জি বাংলায় সম্প্রচার শুরু হওয়ার খুব অল্প দিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছে সৌমিতৃষা কুন্ডু অভিনীত ‘মিঠাই’ ধারাবাহিকটি। পাশাপাশি অনেক রেকর্ড ভেঙে দিয়ে লম্বা সময় ধরে টিআরপি তালিকার শীর্ষস্থানটি দখল করে রাখতে সক্ষম হয়েছে এই ধারাবাহিকটি। দর্শকদের আকর্ষণ করার জন্য এই ধারাবাহিকের নির্মাতারা প্রায়ই বিভিন্ন রকম টুইস্ট রাখেন ধারাবাহিকের গল্পে। এবার তেমনই ধারাবাহিকের মুখ্য চরিত্র মিঠাইয়ের দুষ্টুমি শোরগোল ফেলে দিলো দর্শক মহলে।

প্রসঙ্গত লক্ষ্মীপুজোর দিন ধারাবাহিকের ভিলেন সোম এবং তোর্সা বিয়ে করে হাজির হয়েছিল মোদক পরিবারে। প্রথমে সকলে অবাক হলেও পরে দাদুর নির্দেশে বরণ করে ঘরে আনা হয় তাদের। এরপর ঠিক হয় কাল রাত্রিতে মিঠাই এর সঙ্গে শোবে তোর্সা। এবং সেখানেই এক ভয়ংকর কান্ড ঘটায় দর্শকের প্রিয় মিঠাই।

তোর্সাকে ভয় দেখানোর জন্য তার গায়ে নকল আরশোলা ছেড়ে দেয় সে। বলাই বাহুল্য তোর্সার চিৎকারে ছুটে আসে সারা বাড়ির লোকজন। এদিকে এই দৃশ্য দেখেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন ধারাবাহিকের অনুগামীরা।

আরও পড়ুন: সৃজিতাকে ভালোবাসছে তার মা কাকিমা! রাগ করে বাক্স গুছিয়ে বাড়ি ছেড়ে পালাতে গিয়ে ছেলে ধরার খপ্পরে পড়লো বোধি! কোন বুদ্ধি খাটিয়ে এবার নিস্তার পাবে সে? ভাইরাল ভিডিও

নেটিজেনদের একটি বড় অংশ বলছেন এই ধরনের দুষ্টু-মিষ্টি ঘটনা দেখানোর জন্যই দর্শকদের এত কাছের হয়ে উঠেছে ধারাবাহিকটি। সিরিয়ালের চিরাচরিত ছক ভেঙে মিঠাই এবার অন্যরকম একটি উপস্থাপনা আনছে সকলের সামনে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment