Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 June 2026

মিঠাইয়ের সিদ্ধার্থ না গুড্ডির অনুজ, সৌন্দর্যের নিরিখে কার পাল্লা ভারী? কী মতামত নেটিজেনদের?

মিঠাইয়ের সিদ্ধার্থ না গুড্ডির অনুজ, সৌন্দর্যের নিরিখে কার পাল্লা ভারী? কী মতামত নেটিজেনদের?

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হলো মিঠাই, এই ধারাবাহিকের সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রায়ের একটা আলাদা ফ্যান বেস আছে। তাকে বং ক্রাশ বলা যায়। তার গ্লামার, সৌন্দর্য , স্মার্টনেস দেখে মুগ্ধ সকলে। প্রায়ই তাকে নিয়ে আলোচনা হয়, তিনি কার সাথে সম্পর্কে রয়েছেন এই নিয়ে বিভিন্ন সময় নানান রকম গুঞ্জন ওঠে। অসংখ্যবার এই ধারাবাহিক বঙ্গ সেরা হয়েছে।

অন্যদিকে স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ‘গুড্ডি’। এই ধারাবাহিক মিঠাইয়ের মতো অসংখ্যবার বঙ্গ সেরা না হলেও এই ধারাবাহিকের একটা আলাদা ভক্ত মন্ডলী রয়েছে। গুড্ডিতে যে অভিনেতা নায়কের ভূমিকায় কাজ করছেন তার আলাদা একটা ফ্যানবেস রয়েছে। গুড্ডি ধারাবাহিকে অনুজের ভূমিকায় কাজ করছেন অভিনেতা রনজয় বিষ্ণু। প্রথম দশে জায়গা না থাকলেও এই ধারাবাহিকের জনপ্রিয়তা ভালোই আছে। তাই এই ধারাবাহিকের নায়কের‌‌ও ভালো জনপ্রিয়তা রয়েছে।

আরও পড়ুন: “এটা কোনও খুশির এবং positive ভিডিও নয়…,” লিখে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট আমির কন্যা ইরার

সম্প্রতি দুই ধারাবাহিকেই নতুন ট্র্যাক এসেছে। মিঠাই ধারাবাহিকে দেখানো হচ্ছে যে জেল থেকে ওমি আগারওয়াল ছাড়া পেয়েছে, এরপর মোদক পরিবার এসে হাজির হয়েছে বন্দুক নিয়ে। সিদ্ধার্থকে টার্গেট করে গুলি করে সে আর সেই গুলি গিয়ে লাগে মিঠাইয়ের গায়ে। অন্যদিকে গুড্ডি ধারাবাহিকে দেখানো হচ্ছে যে, পরিস্থিতির চাপে বাধ্য হয়ে করা অনুজ ও গুড্ডির বিয়ে এখন ভাঙতে বসেছে। দীর্ঘদিন ধরে একসাথে থাকতে থাকতে অনুজের মনেও গুড্ডি’র প্রতি ভালোবাসা ধরা দিয়েছে। এখন কোন দিকে এগোয় এই দুই ধারাবাহিক সেটাই দেখার?

 

View this post on Instagram

 

A post shared by RANO JOY (@rano_joy22)

সম্প্রতি এই দুই নায়ক কে নিয়ে একটি দ্বন্দ্ব শুরু হয়েছে দর্শকদের মধ্যে। অভিনেতা রনজয় বিষ্ণু ও অভিনেতা আদৃত রায়- এই দুই অনুরাগীদের মধ্যে কে সব থেকে বেশি সুন্দর তা নিয়ে শুরু হয়েছে লড়াই। আদৃত অনুরাগীদের কাছে আদৃত শ্রেষ্ঠ, অন্যদিকে রনজয় অনুরাগীদের কাছে রনজয় সবথেকে সুন্দর।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment