বিস্ফোরক অভিযোগ মিঠুন চক্রবর্তীর ছেলে এবং স্ত্রীর বিরুদ্ধে! মিঠুনের ছেলে মহাক্ষয় ওরফে মিমো চক্রবর্তী এবং স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধে ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের অভিযোগে এফআইআর করলেন এক তরুণী মডেল। জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। মিঠুন বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি এই অভিযোগের বিষয়ে।
পুলিশ সূত্রে খবর, ১৫ অক্টোবর, বৃহস্পতিবার মিমো এবং যোগিতা বালির বিরুদ্ধে মুম্বইয়ের ওশিয়ারা থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারিনী তাঁর বয়ানে জানিয়েছেন, ২০১৫ সাল থেকে মিমোর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। মিমো তাঁর ঠান্ডা পানীয়ে মাদক মিশিয়ে দিয়েছিলেন এবং তারপর অনুমতি ছাড়াই তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করেন। অভিযোগকারিনীকে মহাক্ষয় বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন বলে তাঁর অভিযোগ।
তরুণীর দাবি, তিনি মুম্বইয়ে এফআইআর দায়ের করার চেষ্টা করলেও পুলিশ বিষয়টিকে আমল দেয়নি। এরপর তিনি দিল্লি গিয়ে সেখানকার আদালতের দ্বারস্থ হন। আদালত এফআইআর দায়ের করার নির্দেশ দেয়। তারপরেই মুম্বইয়ের ওশিয়ারা থানায় মিঠুনের ছেলে এবং স্ত্রীয়ের বিরুদ্ধে ওই এফআইআর দায়ের করেন তিনি। এই অভিযোগ নিয়ে মিঠুনের পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মিঠুনের ছেলে মিমো ও স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!
মিঠুনের পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Entertainment



