Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

২ দিনের সফরে কলকাতা আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত, একাধিক কর্মসূচি

রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সফর

২ দিনের সফরে কলকাতা আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত, একাধিক কর্মসূচি

রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শনিবার দুপুরে গুয়াহাটি থেকে বিমানে কলকাতা পৌঁছবেন মোহন ভাগবত। রবিবার শহরে কোনও প্রকাশ্য অনুষ্ঠান নেই সঙ্ঘ প্রধানের। তবে শনিবার সন্ধেবেলা পার্ক সার্কাসে একটি বণিক সভার অনুষ্ঠানে হাজির হবেন তিনি। রাজ্যের কয়েকজন শিল্পী ও সফল ব্যক্তিদের সঙ্গেও মিলিত হবেন মোহন ভাগবত। আরএসএস সূত্রে খবর, বিখ্যাত সরোদিয়া তেজেন্দ্রনারায়ণ মজুমদারের সঙ্গে ভাগবতের সাক্ষাতের কথা আছে। 

রবিবার সারাদিন সংগঠনের কাজের পাশাপাশি একাধিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন সঙ্ঘ প্রধান বলে জানা গিয়েছে। সোমবার সকালে নাগপুর ফেরার বিমান ধরবেন তিনি। 

এই সপ্তাহেই রাজ্যে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাঁর ডায়মন্ড হারবার সফরে কনভয়ে হামলার গুরুতর অভিযোগ ওঠে। সেই রেশ কাটতে না কাটতেই ১৯ তারিখ ২ দিনের রাজ্য সফরে আসছেন অমিত শাহ। তার মাঝে দুদিনের ঝটিকা সফরে রাজ্য ঘুরে যাবেন আরএসএস প্রধান। যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। 

আরও পড়ুন: পঞ্চায়েতের কাজে দুর্নীতি বরদাস্ত নয়, নজর রাখতে ৯ সদস্যের টাস্ক ফোর্স তৈরি করছে নবান্ন 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal