Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
12 July 2026

অনির্বান, অঙ্কুশ, শ্রাবন্তী, কোয়েল, শুভশ্রী সহ একগুচ্ছ তারকাকে ‘মহানায়ক’ সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী 

অনির্বান, অঙ্কুশ, শ্রাবন্তী, কোয়েল, শুভশ্রী সহ একগুচ্ছ তারকাকে ‘মহানায়ক’ সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী 

প্রতি বারের মতো এবারেও বাংলা ছবির একগুচ্ছ তারকাকে ‘মহানায়ক’ সম্মানে ভূষিত করল রাজ্য সরকার। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তমকুমারের স্মৃতিতে মহানায়ক সম্মান শুরু করেছিলেন। এবারেও বাংলা ছবির একঝাঁক তারকার হাতে ‘মহানায়ক’ সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী।

এবারের মহানায়ক সম্মান পেয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা ব্যানার্জি। এছাড়াও ‘মহানায়ক’ সম্মানে ভূষিত হয়েছেন, অঙ্কুশ হাজরা, অনির্বান ভট্টাচার্য, সোহিনী সরকার, শুভশ্রী গাঙ্গুলি। এদিন প্রত্যেকের হাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহানায়ক সম্মান তুলে দেন।

এদিন উত্তম কুমারকে নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উত্তম কুমারকে কেউ মহানায়ক করেনি। সাধারণ মানুষই তাঁকে মহানায়ক করেছে।

আরও পড়ুন: পেঁয়াজ কিনতে চোখে জল মধ্যবিত্তের, এবার বাজারে অভিযান চালাল টাস্ক ফোর্স; শীঘ্রই কি দাম কমবে! 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal