ফের হারের মুখ দেখলো পিএসজি। চোটের কারণে মেসি-এমবাপে মাঠে ছিলেন না। এদিকে নেমার খেললেও তাঁকে সেভাবে দেখা যায়নি। আর যাতে করেই প্রতিপক্ষ মনাকোর কাছে ৩-১ গোলে পরাজিত হতে হল প্যারিসের ক্লাবটিকে। আর এরপরে ফের একবার বিতর্কে জড়ালেন নেমার।
কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ম্যাচে পরাজিত হয়ে মেজাজ হারিয়েছেন ব্রাজিলের তারকা। এবং তা এমন পর্যায়ে পৌঁছায় যে ম্যাচ শেষে সতীর্থ এক খেলোয়াড়কে চড় মারারও অভিযোগ উঠেছে নেমারের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, ক্লাবের স্পোর্টস ডিরেক্টরের সঙ্গেও বচসায় জড়িয়েছেন নেমার।
বিশ্বকাপের পর থেকেই নেমার পিএসজি সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছে। এমবাপের সঙ্গে নেমারের সম্পর্কও নিয়েও একাধিকবার আলোচনা শুরু হয়েছে। এই আবহে একবার এমনটাও শোনা যায়, পিএসজি ছাড়তে চলেছেন নেমার। এগুলোর পাশাপাশি চলতি মরশুমেও ক্লাবের জার্সিতে মাঠে তেমন ছাপ ফেলতে পারেননি তারকা ফুটবলার। সব মিলিয়ে নেমার-পিএসজির সম্পর্ক নিয়ে ফের একবার চর্চা শুরু হয়েছে।




