রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। যদিও এই বৃষ্টিতে দক্ষিণবঙ্গের অদ্রতাজনিত অস্বস্তি কাটবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে মৌসুম ভবন জানিয়েছে, শনিবার উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করবে। আর যার জেরে রবিবার উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ ঘটবে। যার জেরে উত্তরবঙ্গের জেলায় জেলায় তো বৃষ্টি হবেই, এর প্রভাব পড়বে দক্ষিণবঙ্গেও। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৫ জুন পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। পার্বত্য অঞ্চলের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
এদিকে শুক্রবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির জেরে আবহাওয়া কিছুটা মনরোম। অদ্রতাজনিত অস্বস্তি কিছুটা কমেছে। তবে তার মধ্যে রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।
আরও পড়ুন: ধিক্কারজনক ঘটনা, সরকার বিন্দুমাত্র বরদাস্ত করবে না; হাঁসখালি গিয়ে বললেন মহুয়া




