Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
1 July 2026

শত ব্যস্ততার মাঝেও ভোলেননি শাশুড়ি মায়ের জন্মদিন, কেক কেটে সকলের সাথে আনন্দ করলেন অপরাজিতা, হাসিমুখে কেক কাটলেন অপরাজিতা, ভোলেননি মায়ের জন্মদিন

শত ব্যস্ততার মাঝেও ভোলেননি শাশুড়ি মায়ের জন্মদিন, কেক কেটে সকলের সাথে আনন্দ করলেন অপরাজিতা, হাসিমুখে কেক কাটলেন অপরাজিতা, ভোলেননি মায়ের জন্মদিন

টলিউডের অন্যতম সেরা অভিনেত্রীদের মধ্যে একজন অপরাজিতা আঢ্য। ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা দু’জায়গাতেই সাবলীল তিনি। ইতিমধ্যেই বলিউডেও পা রেখেছেন অভিনেত্রী। শুরুর দিন থেকে আজ পর্যন্ত তার ঐ মোহময়ী হাসিতেই মুগ্ধ আট থেকে আশি। পর্দায় তার অভিনয় বারবার প্রমাণ করেছে তিনি ঠিক কোন মানের অভিনেত্রী। যেকোনো ধরনের চরিত্রেই সাবলীল তিনি।

একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি নাচতেও খুব পছন্দ করেন। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে নিজের নাচের নানা ভিডিও শেয়ার করেন তিনি, যা নিমেষের মধ্যে ভাইরাল হয় তার অনুরাগীদের মধ্যে। ভাইরাল হওয়া মাত্রই প্রশংসায় ভরিয়ে দেন সকলে। একজন বড় মাপের অভিনেত্রী হওয়া সত্বেও নিজের পরিবারকে যথেষ্ট সময় দেন তিনি। শত ব্যস্ততার মাঝেও বিশেষ বিশেষ দিনগুলো নিজের পরিবারের সাথে কাটানোর চেষ্টা করেন তিনি। সম্প্রতি তার শাশুড়ি মায়ের জন্মদিন ছিল। এদিন শত ব্যস্ততার মাঝেও চকলেট কেক এনে জন্মদিন সেলিব্রেট করলেন অভিনেত্রী। একেবাবে ঘরোয়া ভাবেই পালন করলেন জন্মদিন। সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নেটনাগরিকদের মধ্যে।

কেরিয়ারের একেবারে শুরুর দিকে কর্মক্ষেত্রের সূত্রেই প্রেমে পড়েন অভিনেত্রী। এরপরই তাদের বন্ধুত্বের গভীরতা বাড়তে থাকে এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। সেই সময় তাদের প্রেম ও বিয়ে অভিনেত্রীর পরিবারের কেউই মেনে নিতে পারেননি। খুব ছোটবেলাতেই বাবাকে হারিয়েছেন অভিনেত্রী, মায়ের কাছেই মানুষ। বিয়ের পর শ্বশুর বাড়িতে ২১ জনের দীর্ঘ একান্নবর্তী পরিবারে এসে মানিয়ে নেন তিনি। হয়ে ওঠেন সকলের চোখের মনি।

আরও পড়ুন: রাহুল-দ্যুতির বাসর রাতে একসঙ্গে গান গাইলেন খড়ি ও ঋদ্ধি, দুজনের মধ্যে কেমিস্ট্রি দেখে আনন্দে আত্মহারা ‘গাঁটছড়া’ ভক্তরা, ভাইরাল ভিডিও

শ্বশুরমশাই ও শাশুড়ি মায়ের মধ্যে খুঁজে পান নিজের বাবা-মায়ের আদল। তবে সদ্যই অভিনেত্রী হারিয়েছেন তার পিতৃসম শশুরকে। মাথায় চোট পেয়ে রক্তক্ষরণের কারণেই প্রয়াত হন তিনি। আর তারপর থেকেই আরো বেশি করে নিজের শাশুড়ি মাকে আগলে রেখেছেন অপরাজিতা। সম্প্রতি তার শাশুড়ি মায়ের জন্মদিন পালনের কিছু মুহূর্তের ঝলক নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment