Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
8 July 2026

রোহিত সেনকে বাঁচাতে বন্দুক ঘাড়ে নিয়ে নামছে শ্রীময়ী ও মিঠুদি! ‘গল্পের গরু গাছে উঠেছে’, তীব্র কটাক্ষ নেটিজেনদের, বিরক্ত দর্শক

রোহিত সেনকে বাঁচাতে বন্দুক ঘাড়ে নিয়ে নামছে শ্রীময়ী ও মিঠুদি! ‘গল্পের গরু গাছে উঠেছে’, তীব্র কটাক্ষ নেটিজেনদের, বিরক্ত দর্শক

সম্প্রচার শুরু হওয়ার পর পর স্টার জলসার ‘শ্রীময়ী’ ধারাবাহিকটি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হলেও বর্তমানে এই ধারাবাহিকের হাল দেখে বেশ বিরক্ত বাংলা সিরিয়াল প্রেমীরা। ‘শ্রীময়ী’র নতুন প্রোমো দেখে সোশ্যাল মিডিয়ায় এবার তীব্র কটাক্ষ আরম্ভ করলেন দর্শকরা।
প্রসঙ্গত বর্তমানে ‘শ্রীময়ী’ ধারাবাহিক অনুযায়ী অপহৃত হয়েছেন ধারাবাহিকের অন্যতম মুখ্য চরিত্র রোহিত সেন ওরফে অভিনেতা টোটা রায়চৌধুরী।

তাকে বাঁচানোর জন্য পুলিশের সাহায্য না নিয়ে প্রাইভেট গোয়েন্দা ঠিক করেছেন তার স্ত্রীর শ্রীময়ী ওরফে অভিনেত্রী ইন্দ্রানী হালদার। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গিয়েছে প্রাইভেট গোয়েন্দার পাশাপাশি এবার যুদ্ধক্ষেত্রে নামতে চলেছেন স্বয়ং শ্রীময়ী। পাশাপাশি তার সহকারি হিসেবে দেখতে পাওয়া যাবে মিঠু দির চরিত্রকে। এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে দুষ্কৃতীদের শায়েস্তা করতে বন্দুক চালানো শিখছেন শ্রীময়ী এবং মিঠুদি।

আরও পড়ুন: শিরদাঁড়া নিয়ে কেন বিভ্রান্ত স্বস্তিকা মুখার্জি, কী লিখলেন ট্যুইটে?

বলাই বাহুল্য গল্পের এই হাল দেখে বেশ বিরক্ত হয়েছেন নেটিজেনরা। তারা মনে করছেন অতিনাটকীয়তা আনতে গিয়ে গাঁজাখুরি গল্প লিখে ধারাবাহিকের গল্পের গরুকে গাছে ওঠানো হচ্ছে। ফলে ইতিমধ্যেই শ্রীময়ীর এই নতুন ভিডিও নিয়ে ট্রল এবং মিম তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে গোটা ঘটনাটি নিয়ে মুখ খুলে ইন্দ্রাণী হালদার জানিয়েছেন স্বামীকে বাঁচাতে বন্দুক হাতে তুলে নিচ্ছে তার চরিত্র, তাই তিনি বেশ উত্তেজিত তার এই নতুন অভিজ্ঞতা নিয়ে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment