Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
30 June 2026

‘মিঠাই’কে চুমু খাবে ‘উচ্ছেবাবু’ সিদ্ধার্থ! সিদ্ধার্থের জন্মদিনে শেফের ভূমিকায় মিঠাই, সিরিয়ালের নতুন প্রোমো ঘিরে তুলকালাম অনুগামীদের মধ্যে, ভাইরাল ছবি

‘মিঠাই’কে চুমু খাবে ‘উচ্ছেবাবু’ সিদ্ধার্থ! সিদ্ধার্থের জন্মদিনে শেফের ভূমিকায় মিঠাই, সিরিয়ালের নতুন প্রোমো ঘিরে তুলকালাম অনুগামীদের মধ্যে, ভাইরাল ছবি

জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকটি বর্তমানে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে রয়েছে। অনেক ধারাবাহিকের রেকর্ডকে ছাপিয়ে ধারাবাহিকটি এক নম্বর স্থান দখল করে রাখতে সক্ষম হয়েছে। যে কারণে এবার ধারাবাহিকের নির্মাতারা কোন খামতি রাখছেন না দর্শকের মন জয় করতে। এবার তেমনই নতুন প্রোমোতে দারুন টুইস্ট নিয়ে এলেন মিঠাই ধারাবাহিকের নির্মাতারা।

প্রসঙ্গত উচ্ছেবাবুর জন্মদিন উপলক্ষে রান্নাঘরে মিষ্টির পাশাপাশি চিকেনের একটি নতুন পদ বানাতে দেখা গিয়েছিল মিঠাইকে। সেই পদ এতই ভালো হয় যে উচ্ছেবাবু না জেনেই শেফের হাতে চুমু খাওয়ার কথা বলে বসেন সকলের সামনে। এরপর রান্না আসলে মিঠাই করেছে জানতে পেরে বেজায় লজ্জায় পড়ে যায় সকলের প্রিয় সিদ্ধার্থ।

তবে এই নতুন প্রোমো সামনে আসতেই তীব্র চাঞ্চল্য পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুগামীরা মনে করছেন তাহলে হয়তো এবার তারা তাদের প্রিয় জুটি মিঠাই এবং সিদ্ধার্থের একটি ঘনিষ্ঠ মুহূর্তে দেখতে পাবেন। পাশাপাশি টিভির পর্দায় সিদ্ধার্থ-মিঠাইয়ের চুমুর দৃশ্য দেখানো হবে কিনা সে নিয়েও প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: আগামী বছরেই রিয়েল জীবনে সাত পাকে বাঁধা পড়বেন এই টলি তারকারা

পাশাপাশি অনুগামীদের একাংশ বলছেন মিঠাই ধারাবাহিকের সাফল্য ক্রমাগত বাড়ছে। যে কারণে ধারাবাহিকের নির্মাতারা কোন কিছুর বিনিময় হারাতে চাননা সেই সাফল্যকে। যে কারণে হয়তো মিঠাই এবং সিদ্ধার্থের ছোটখাটো ঘনিষ্ঠ দৃশ্য উপহার হিসেবে থাকতে পারে অনুগামীদের জন্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment