Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

অমিতাভ বচ্চনের কথাতেই ধ্বংস হয়ে গিয়েছিলো মুকেশ খান্নার কেরিয়ার! অমিতাভ বচ্চনের একটা কথাতেই প্রভাব পড়েছিল মুকেশ খান্নার কেরিয়ারে, বলিউডে সাফল্য পেতে ব্যর্থ শক্তিমান, তার অভিনীত পরপর সিনেমা ফ্লপ হচ্ছিল সেইসময়

অমিতাভ বচ্চনের কথাতেই ধ্বংস হয়ে গিয়েছিলো মুকেশ খান্নার কেরিয়ার! অমিতাভ বচ্চনের একটা কথাতেই প্রভাব পড়েছিল মুকেশ খান্নার কেরিয়ারে, বলিউডে সাফল্য পেতে ব্যর্থ শক্তিমান, তার অভিনীত পরপর সিনেমা ফ্লপ হচ্ছিল সেইসময়

মুকেশ খান্না বলিউড ইন্ডাস্ট্রি অন্যতম জনপ্রিয় অভিনেতা। তিনি দর্শকমহলে বহুল পরিচিত একজন অভিনেতা। তার অভিনীত দুটি চরিত্র মানুষের মনে থেকে গেছে এখনো। এক মহাভারতের ভীষ্মের চরিত্র, অন্যটি হল শক্তিমানের চরিত্র। শক্তিমান হিসেবে তিনি আট থেকে আশি সকলের কাছেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে শোনা যায়, একটা সময় অমিতাভ বচ্চনের একটা মন্তব্যে অভিনেতার উজ্জ্বল কেরিয়ারে প্রভাব পরেছিল ভীষণভাবে।

মুকেশ খান্না যথেষ্ট দক্ষ অভিনেতা ছিলেন। তার কণ্ঠস্বর ছিল দুর্দান্ত। তবে সবকিছু থাকা সত্ত্বেও তিনি বলিউডের সেভাবে প্রভাব ফেলতে পারেননি। তবে বলিউডের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রশংসিত হয়েছেন নিজের অভিনয়ের জন্য। বলিউড অভিনেতা হিসেবে পা রাখার পরেই ১০-১২’টি ছবিতে অভিনয় করে দর্শকমহলে অভিনেতা হিসেবে ভালোই পরিচিতি পেয়েছিলেন তিনি।

ছবিতে কাজ করা ছাড়াও বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। একটি বিজ্ঞাপনের মাধ্যমে তিনি বেশ জনপ্রিয় হয়েছিলেন। সেই বিজ্ঞাপনে দেখানো হয়েছিল অভিনেতা মুকেশ খান্না সিঁড়ি দিয়ে নেমে আসছেন এবং তাকে ঘিরে ধরেছেন অনেকজন মহিলারা। এই বিজ্ঞাপনটি প্রেক্ষাগৃহে ছবি শুরু হওয়ার আগে এবং মাঝে দেখানো হতো। তবে জানা গিয়েছে, অমিতাভ বচ্চন একটি ছবির দেখতে বন্ধুদের সাথে গিয়েছিলেন একবার। আর সেখানেই এই বিজ্ঞাপনটি যখন দেখানো হচ্ছিল। তখন অমিতাভ বচ্চন মুখ ফসকে বলে ফেলেছিলেন নকল করছে, আর সেই কথা মিডিয়াতে ছড়িয়ে গিয়েছিল হু হু করে। তখন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন অমিতাভ বচ্চন।

আরও পড়ুন: ‘ইউরোপ বা আমেরিকায় জন্মালে অবশ্যই অস্কার পেতেন’, ঠাঁই মেলেনি স্বামীর ঘরে! পাবলিসিটির অভাবের কারণেই অভিনেত্রী গীতা দে তার প্রাপ্য সন্মান থেকে বঞ্চিত, অবশেষে সামনে আসলো তথ্য

অভিনেতার এই মন্তব্য ভীষণভাবে প্রভাব ফেলেছিল মুকেশ খান্নার কেরিয়ারে। এই খবর মিডিয়াতে ছড়িয়ে যাওয়ার পর থেকেই তার বেশ কয়েকটি ছবি পরপর ফ্লপ হতে থাকে। একটা সময় তার হাতে একেবারেই কাজ ছিল না। উল্লেখ্য, তিনি একজন দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি একজন ভালো প্রযোজকও ছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার হাত ধরেই সেই তথ্য সকলের সামনে উঠে এসেছে আবারো।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story