Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

মুকুল পুত্র শুভ্রাংশুকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

টাকার কাছে হেরেছে তৃণমূল, বললেন পার্থ

মুকুল পুত্র শুভ্রাংশুকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল
মুকুল রায় পুত্র এবং বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়কে ছ’বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। ফল প্রকাশের পরই শুক্রবার বাড়িতে সাংবাদিক সম্মেলনে শুভ্রাংশু বলেন, মুকুল রায় একাই তৃণমূলকে তছনচ করে দিয়েছেন। পাশাপাশি, ঘুরিয়ে তৃণমূলের সমালোচনা করেন তিনি। তারপরেই এদিন বিকেলে সাংবাদিক সম্মেলন করেন, পার্থ চট্টোপাধ্যায়। তিনি শুভ্রাংশুর সাসপেনশনের কথা ঘোষণা করেন।
পাশাপাশি, পার্থ চট্টোপাধ্যায় বলেন, দলে এরকম আসা যাওয়া থাকে, তাতে তৃণমূলের কিছু এসে যায় না।
রাজ্যে দলের খারাপ ফল নিয়ে পার্থর বক্তব্য, রাজ্যে প্রচুর উন্নয়নের কাজ হয়েছে। কিন্তু টাকার কাছে হেরেছে তৃণমূল। দল এই পরিস্থিতি সামলে নেবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal