Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন রোনাল্ডিনহো; উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন তৃণমূল নেত্রী 

মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন রোনাল্ডিনহো; উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন তৃণমূল নেত্রী 

কলকাতা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করলেন ফুটবল তারকা রোনাল্ডিনহো। আগেই জানা গিয়েছিল কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অন্যতম সদস্য। পূর্ব নির্ধারিত সূচি মেনেই সোমবার দুপুর ৩.৪৭ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে আসেন রোনাল্ডিনহো। 

এদিন তাঁকে স্বাগত জানাতে বাড়ির বাইরেই অপেক্ষা করছিলেন তৃণমূলনেত্রী। রোনাল্ডিনহোকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। রোনাল্ডিনহোও মুখ্যমন্ত্রীকে স্মারক হিসেবে উপহার দেন ব্রাজিলের জার্সি। 

রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুও সেখানে উপস্থিত ছিলেন। রবিবার কলকাতায় এসেছেন রোনাল্ডিনহো। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ-এর কথা আগেই জানা গিয়েছিল। এদিন তাঁর আরও একাধিক কর্মসূচি রয়েছে। সোমবার সকালে রাজারহাটে ফুটবল একাডেমি পরিদর্শন করেন। এরপর শ্রীভূমিতেও যান ব্রাজিলের মহাতারক। জানা গিয়েছে, সৌরভ গাঙ্গুলির সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে রোনাল্ডিনহোর। 

আরও পড়ুন: এ যেন লটারি! টমেটো বিক্রি করে এক মাসে কোটিপতি কৃষক 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Off Beat