২৩ এপ্রিল প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদ জেলায়
আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোট হতে চলেছে রাজ্যে। প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোটে কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, তা জানিয়ে দিল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানিয়েছে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে মুর্শিদাবাদ জেলায়। মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে শুধু মুর্শিদাবাদেই থাকছে ৩১৬ কোম্পানি। এই জেলাকে কমিশন আলাদা গুরুত্ব দিচ্ছে।
নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে জঙ্গিপুর পুলিশ জেলায় থাকছে ৭৬ কোম্পানি বাহিনী, মুর্শিদাবাদ পুলিশ জেলায় ২৪০ কোম্পানি বাহিনী।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নিরিখে এর পরেই রয়েছে দুই মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুরে ২৭৩ কোম্পানি এবং পশ্চিম মেদিনীপুরে ২৭১ কোম্পানি জওয়ান মোতায়েন থাকবে।
এবারের নির্বাচনে বেনজির নিরাপত্তা ব্যবস্থা করতে চলেছে নির্বাচন কমিশন। ভোটের দিন ঘোষণার পর থেকেই বদলি করা হয়েছে একের পর এক সরকারি আধিকারিক এবং পুলিশ অফিসারদের।

Comments are closed.