Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 June 2026

লাশের রাজনীতি করছেন দিদি! অডিও টেপের প্রসঙ্গ তুলে খোঁচা মোদীর

লাশের রাজনীতি করছেন দিদি! অডিও টেপের প্রসঙ্গ তুলে খোঁচা মোদীর

বাকি আরও তিন দফা। ভোট পঞ্চমীর বঙ্গে ভোট প্রচারে প্রধানমন্ত্রী মোদী। আসানসোলের সভায় শীতলকুচির ভাইরাল অডিওর কথা তুলে মমতা ব্যানার্জিকে কটাক্ষ। তিনি বলেন, শীতলকুচি নিয়ে কয়েকদিন ধরে দিদির মধ্যে অসংবেদনশীলতা দেখেছি! কোচবিহারে যা হয়েছে তা নিয়ে দুঃখিত। কিন্তু কাল একটা অডিয়ো টেপ আপনারা শুনেছেন। ৫ জনের মৃতদেহ নিয়ে দিদি কেমন রাজনীতি করছেন। আরও বলেন, লাশ নিয়ে রাজনীতি দিদির পুরনো অভ্যেস। ফোনে দিদি কোচবিহারের তৃণমূলের নেতাকে বলছেন মৃতদেহ নিয়ে মিছিল করো। নিহতদের মৃতদেহ নিয়ে রাজনৈতিক ফায়দার কথা ভাবছেন দিদি! ভোট ব্যাঙ্কের জন্য আর কতটা নীচে নামবেন দিদি?

প্রধানমন্ত্রীর অভিযোগ, উন্নয়নের সামনে দেওয়ালের মতো দাঁড়িয়েছেন দিদি। তাঁর কথায়, উন্নয়ন আটকে দেওয়া সরকার চায় না বাংলা। কেন্দ্রের একাধিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যোগ দেননি বলেও অভিযোগ করেন মোদী। বলেন, করোনা বৈঠক, নীতি আয়োগের বৈঠকে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসেন। কেবলমাত্র দিদি আসেন না। বাংলার মানুষের জন্য দিদির কাছে কোনও সময় নেই। দিদি নিজেকে সংবিধানের ঊর্ধ্বে ভাবেন। মোদির কটাক্ষ, দিদি অহংকারী হয়ে গিয়েছেন। দিদির চোখে অহংকারের পর্দা।

ভোটের শুরু থেকেই বিজেপির দাবি বাংলায় ক্ষমতায় আসছে তারা। এদিনও মোদীর গলায় সেই একই দাবি। বললেন, চার দফা ভোটদান, TMC খান খান। বাকি চার দফার ভোটদান, দিদি-ভাইপোর টিকিট কাটান।

আরও পড়ুন: গণতান্ত্রিক মহিলা সমিতি মহিলা কংগ্রেসের সঙ্গে যৌথ আন্দোলন চায়, মহিলাদের বিপদে পাশে দাঁড়াতে গড়া হচ্ছে কুইক রেসপন্স টিম

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal